জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

সিলেটে অশান্তির তাপদাহ

প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৪, ১২:৩০:৫৬ অপরাহ্ন

গতকাল সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এটি চলতি মৌসুমে এখন পর্যন্ত সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা। এর আগের দিন বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সেটাও ছিলো রেকর্ড, যা গত ১৬ মে তারিখের রেকর্ড ভেঙ্গে তৈরী হয়।

সিলেট আবহাওয়া অফিস সূত্র জানিযেছে, শুক্রবার সকাল থেকে সিলেটে মৃদু থেকে মাঝারি তাপদাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপপ্রবাহের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে সিলেটের জনজীবন। গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় প্রয়োজন ছাড়া বাইরে বের হননি নগরীর বাসিন্দারা। তবে খেটে খাওয়া মানুষজনকে প্রচন্ড তাপ উপেক্ষা করে কাজে বের হতে দেখা গেছে।

সাম্প্রতিক সময়ে সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি পেলেও সিলেট অঞ্চলে তাপমাত্রা ছিলো সহনীয়। মাঝে মাঝে বৃষ্টিপাত স্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে। ঢাকা, যশোর ইত্যাদি জেলায় যখন বৃষ্টির কোন নাম নিশানা ছিলো না, তখন সিলেট বার বার নেয়ে ওঠেছিলো প্রশান্তির বর্ষণে। কিন্তু গত ২/৩ দিন যাবৎ পরিস্থিতির আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। প্রশান্তির সিলেট তাপদাহে অশান্তির জায়গা হয়ে ওঠেছে। সিলেটের প্রচুর গাছপালা, হাওর ও অরন্য পাহাড় ও তাপদাহ ঠেকাতে ব্যর্থ হচ্ছে। বিষয়টি সিলেটবাসীকে বিস্মিত করেছে।

বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে অন্যান্য দেশের মতো বাংলাদেশের গড় তাপমাত্রাও প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। চলতি বছর গত ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে যাওয়ার দরুণ বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। নতুন নতুন রোগের উদ্ভব হচ্ছে। এছাড়া বিদ্যমান রোগগুলোর সিভিয়ারিটি অর্থাৎ ভয়াবহতা বাড়ছে। এর ফলে মানুষের চিকিৎসা ব্যয়ও বাডড়ছে। এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে উৎপাদনশীল ও তীব্র গরমে মানুষের হিটস্ট্রোক হচ্ছে। এর ফলে বাইরে যারা কাজ করেন তারা ঠিকমতো কাজ করতে পারছেন না। এর প্রভাব পড়ছে পরিবার, অর্থনীতির ওপর।

এ অবস্থায় বেশী বেশী গাছপালা রোপনের মাধ্যমে কুলিং সিস্টেম গড়ে তুলতে হবে। তাপমাত্রার ফলে যেসব রোগ ব্যাধি হচ্ছে, সেগুলোর প্রতিরোধ ও চিকিৎসায় অধিকতর মনোযোগ দিতে হবে। বিশেষজ্ঞরা স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সী ইউনিট গড়ে তোলার ওপর জোর দিয়ে বলেন, এ ধরনের ইউনিট শুধু জরুরী অবস্থা নিয়ন্ত্রণের জন্য থাকবে। তারা এ সময় সুশৃংখলভাবে বিভিন্ন পরামর্শদান ও প্রশিক্ষণের কাজ করবে। সেটি কোভিড বা ডায়রিয়ার প্রকোপ, ম্যালেরিয়া, ডেঙ্গু, হিটওয়েবসহ বিভিন্ন ইমার্জেন্সীতে তদারকি করবে।

চিকিৎসকদের মতে, তীব্র তাপপ্রবাহ থেকে নিজেকে রক্ষা করার জন্য ব্যক্তিগতভাবেও কিছু পদক্ষেপ নেয়া যেতে পারে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পানি পান, হালকা পোশাক পরিধান, বাইরে বের হওয়ার সময় সাবধানতা অবলম্বন এবং নিয়মিত শরীর ঠান্ডা রাখার চেষ্টা করা।

এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭১ সাল থেকে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশের গড় তাপমাত্রা ১ ডিগ্রী বেড়েছে। অল্প সময়ে এতো তাপমাত্রা বৃদ্ধি বড় ধরনের অশনি সংকেত। আগে মার্চ মাসে তাপপ্রবাহ শুরু হয়ে যেতো। কিন্তু ১৮৮০ সাল থেকে তা ধীরে ধীরে পাল্টাতে শুরু করেছে। বর্তমানে অক্টোবর মাসেও তাপদাহ থাকছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর পাশাপাশি পশু পাখির জীবনচক্রেও এর বিরূপ প্রভাব পড়ছে। শুধু বনের পশুপাখি নয়, কিছুদিন আগে পোল্ট্রি ফার্মের অগণিত মুরগী মারা গেছে তীব্র গরমে। এই ধারা এখনো অব্যাহত রয়েছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে মাছসহ জলজ প্রাণীর খাদ্য সংকট ও জীবনধারণও হুমকির মুখে পড়ছে। জলজ প্রাণীয় ডিম দিলেও অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে জল ও স্থলের উভয় প্রাণীকূলই তাপমাত্রা বৃদ্ধিজনিত হুমকির মুখে পড়ছে। এ অবস্থায় সরকারী ও বেসরকারী পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরী।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top