জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

মেগা প্রকল্পের ফাঁদে দেশ

প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩২:১০ অপরাহ্ন

গতকাল একটি জাতীয় মিডিয়ায় ‘কর্ণফুলী টানেলে দৈনিক আয় ১২ লাখ, ব্যয় ৩৭ লাখ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। এতে গত সাড়ে ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের নজর বেশি ছিলো অবকাঠামো উন্নয়নে। একের পর এক মেগা প্রকল্পের নামে বিদেশী ঋণ নেয়া হয়েছে। পঞ্চ বার্ষিক পরিকল্পনাগুলোকে পাশ কাটিয়ে পরিবহন ও যোগাযোগ খাতে বিনিয়োগ হয়েছে সবচেয়ে বেশি। এর মধ্যে অন্যতম বড়ো প্রকল্প চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত ট্যানেল। অর্থনৈতিক করিডোরের কথা চিন্তা করে এ প্রকল্প নেওয়া হলেও সেখানে বিনিয়োগের তেমন দেখা নেই। সম্ভাব্যতা যাচাইয়ে যে পরিমাণ গাড়ি চলাচলের কথা ছিলো তার সিকিভাগও সেখানে চলছে না। ফলে টোল আদায় কম হচ্ছে। আয়ের চেয়ে টোল আদায় ও রক্ষণাবেক্ষণের ব্যয় এখন পর্যন্ত বেশি।

বলা বাহুল্য, উপরোক্ত কর্ণফুলী ট্যানেলসহ আরো বহু সেতু স্থাপনা ও অবকাঠামো তৈরি হয়েছে বৈদেশিক ঋণের অর্থে। অধিকাংশ ক্ষেত্রেই প্রয়োজন, অগ্রাধিকার ও আর্থিক লাভ বা ফায়দার বিষয় বিবেচনা না করেই এগুলো তৈরি বা নির্মাণ করা হয়েছে।

পতিত হাসিনার চরম দুর্নীতিবাজ সরকার এক্ষেত্রে যে বিষয়কে অগ্রাধিকার দিয়েছে, তা হচ্ছে কমিশন বাণিজ্য। ‘যতো বেশি মেগা প্রকল্প ততো বেশি কমিশন’ এই নীতি নিয়ে গত সাড়ে ১৫ বছরে অনেকগুলো বড়ো বড়ো মেগা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এগুলো ব্যয় দেখানো হয়েছে প্রকৃত ব্যয়ের চেয়ে কয়েকগুণ বেশি। এগুলোর মধ্যে যে পদ্মা সেতু ১০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা সম্ভব, এতে ব্যয় দেখানো প্রায় ৪০ হাজার কোটি টাকা। একইভাবে যে রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের অনুরূপ প্রকল্প ভারতে প্রায় ৪ বিলিয়ন ডলারে তৈরি করা হয়েছে, বাংলাদেশে এর ব্যয় দেখানো হয়েছে এর দ্বিগুণেরও বেশি। আবার এই অর্থের মধ্যে ৫০০ কোটি ডলার কমিশন হিসেবে পেয়েছেন শেখ হাসিনার পুত্র জয়সহ তার পরিবার, এমন তথ্য একটি আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থার। এভাবে মেগা প্রকল্পের নামে সীমাহীন লুটপাটের যে মচ্ছব চলেছে বিগত সাড়ে ১৫ বছর ধরে, এর খেসারত হিসাবে বাংলাদেশের সাড়ে ১৫০ বিলিয়ন ডলারের ঋণের বোঝা চেপেছে। দেশের প্রতিটি নাগরিকের ঘাড়ে পড়েছে ৬০ হাজার টাকা। এসব ঋণ বাংলাদেশকে সুদ আসলে পরিশোধ করতে হবে কয়েক যুগ ধরে।

বলা বাহুল্য, এসব মেগা প্রকল্পের পেছনে হাসিনার দু’টি অশুভ উদ্দেশ্য ছিলো। একটি হলো এগুলোর মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতির বাগাড়ম্বর বা প্রচারণা, অপরটি হলো লক্ষ কোটি টাকার কমিশন বাণিজ্য। সেতু ও স্থাপনা তৈরি করে জনগণের সামনে উন্নয়নের কথা প্রচার করা যতো সহজ, দারিদ্র্য বিমোচনে হাজার কোটি ব্যয় করে তা স্থূল বা দৃশ্যমানভাবে প্রচার প্রোপাগান্ডা করা সম্ভব নয়। বেকারত্ব দূরীকরণ ও দারিদ্র্য বিমোচনের কাজ করতে হয় সমাজের গভীরে বা অভ্যন্তরে, যা সহজে বুঝা যায় না। কিন্তু পদ্মা সেতুর মতো একটি সেতু বা কর্ণফুলী টানেলের মতো একটি টানেল সহজেই সবার চোখে পড়ে। এগুলো নিয়ে প্রচারণা চালানো সহজ। আর এই কাজটিই করেছে দুর্নীতিবাজ হাসিনা সরকার।

অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, বৈশি^ক ঋণের অর্থে যখন দেশে লক্ষ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের কাজ হচ্ছিলো, তখন দেশের ৬০-৭০ ভাগ মানুষ ছিলো দারিদ্র্য সীমার নিচে। ৪০-৫০ শতাংশ মানুষ ছিলো হতদরিদ্র্য, যাদের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। এ সময়ে তরুণ যুবাসহ ৪/৫ কোটি মানুষ ছিলো সম্পূর্ণ বা অর্ধবেকার। এই দারিদ্র্য ও বেকারত্ব দূরীকরণে অর্থ ব্যয় না করে স্বৈরাচারী সরকার লক্ষ কোটি টাকা ব্যয় করেছে মেগা প্রকল্পের পেছনে। শিল্প কারখানা এমনকি নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্রসহ স্থায়ী বিদ্যুৎ কেন্দ্র গড়তেও আগ্রহী ছিলো না তারা। আগ্রহী ছিলো না দেশী-বিদেশী বিনিয়োগ আকর্ষণে। এভাবে এদেশের অধিকাংশ দরিদ্র ও সীমিত আয়ের মানুষ আরো দরিদ্র হয়েছে। পুরো মধ্যবিত্ত শ্রেণি পরিণত হয়েছে দরিদ্র শ্রেণিতে। প্রয়োজন ও অগ্রাধিকারের বিচারে অনেক নিচে অবস্থান করা এ সব প্রকল্প নিয়ে অনেক ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার বিব্রত ও সমস্যায় আছেন। নতুন সরকার চেষ্টা করছেন এগুলোকে লাভজনক করতে, নিদেনপক্ষে ক্ষয়ক্ষতি থেকে তুলে আনতে। আশা করা যায়, অন্তর্বর্তীকালীন সরকার বিগত স্বৈরাচারী সরকারের মেগা প্রকল্পের এই ফাঁদ থেকে দেশ ও দেশের জনগণকে পুনরুদ্ধারে সক্ষম হবেন এবং মেগা প্রকল্পগুলো লাভজনক হয়ে ওঠবে ধীরে ধীরে।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top