জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

দেশে হবে স্থায়ী বিদ্যুৎ কেন্দ্র


প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩০:৩৩ অপরাহ্ন

পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, দেশে গ্যাসের সম্ভাবনা থাকার পরও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি ভ্রান্ত নীতি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভায় ১ হাজার ২২২ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ৪টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদন পাওয়া প্রকল্পের মধ্যে ৭০ কোটি টাকায় গ্যাস পাইপলাইন ও ৫৮৮ কোটি টাকা ব্যয়ে কূপ খননের প্রকল্প রয়েছে। নিজেদের গ্যাসের সম্ভাবনা থাকতে এলএনজি আমদানি ভ্রান্ত নীতি।

সম্প্রতি জাতীয় মিডিয়ায় প্রকাশিত ‘আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদ ঃ বিদ্যুৎ ও জ্বালানী খাতে মিলেমিশে লুটপাট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানী খাতে মিলেমিশে মহালুটপাটের ঘটনা ঘটেছে। শেষ মুহূর্তে সোলার খাতে ২৭টি বড় বিদ্যুৎ প্রকল্প হাতে নিলেও সেগুলোর চূড়ান্ত অনুমোদন দিয়ে যেতে পারেনি বিগত সরকার। একই সঙ্গে অনুমোদন দেয়া সম্ভব হয়নি আরো ৫টি উচ্চ জ্বালানীর রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ বাড়ানোর প্রকল্প। সংশ্লিষ্টদের মতে, এত বছর সরকারী-বেসরকারী খাতের লোকজন মিলেমিশে বিদ্যুৎ ও জ্বালানী খাতে লুটপাট করেছে। এ ধারা অব্যাহত রাখতে আবারও কয়েকটি রেন্টাল পাওয়ার প্লান্টের মেয়াদ বাড়ানোর পরিকল্পনা প্রায় চূড়ান্ত ছিলো। প্রকল্পগুলোর অধিকাংশের মালিকানার সঙ্গে বিগত ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী, এমপি ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা রয়েছে। তারাই মূলত উদ্যোগটি নিয়েছিলো। কিন্তু সে সুযোগ তারা পায়নি গণঅভ্যুত্থানের কারণে।

বলা বাহুল্য, গত সাড়ে ১৫ বছরে কোন দরপত্র ছাড়াই বেসরকারী খাতে শতাধিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এর বেশির ভাগই কোন কাজে আসেনি। সরকারি হিসাবে উৎপাদন ক্ষমতা ২৫ হাজার মেগাওয়াট বলা হলেও লোডশেডিং থেকে রেহাই মিলেনি। সবার কাছে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না করে শুধু সংযোগ দিয়েই শতভাগ বিদ্যুতায়নের কৃতিত্ব জাহির করে হাসিনা সরকার। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর বিদ্যুৎ বিভাগ এরই মধ্যে আওয়ামী লীগ আমলের দুর্নীতি ও অনিয়ম নিয়ে কাজ শুরু করেছে বলে জানা গেছে।

প্রাপ্ত হিসাবে দেখা গেছে, আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে বিদ্যুৎ খাতে মোট ব্যয় হয়েছে ৩ লাখ ৩৪ হাজার কোটি টাকা। একই সময়ে শুধু ক্যাপাসিটি চার্জের নামে লুটপাট হয়েছে ১ লাখ কোটি টাকা। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন না করেই শুধু সক্ষমতা দেখিয়ে এই বিপুল অর্থ নিয়ে গেছে বিদ্যুৎ কেন্দ্রগুলো। এসব কেন্দ্রের বেশীর ভাগের মালিক আওয়ামী লীগ নেতা কিংবা তাদের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা।

এক সময়ে বলা হতো, বাংলাদেশ তেল গ্যাসের উপর ভাসছে। অর্থাৎ জ্বালানী তেল ও গ্যাসের প্রচুর সম্ভাবনা রয়েছে এদেশে। এগুলো উত্তোলনের ব্যবস্থা করা গেলে বিদেশ থেকে জ্বালানী আমদানি করতে হবে না। কিন্তু শেখ হাসিনার দুর্নীতিবাজ সরকার তা না করে সহজে অর্থ লুটপাটের জন্য দেশের বাইরে থেকে এলএনজি আমদানির ব্যবস্থা করে। এজন্য স্থাপন করা হয় শতাধিক কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র। একদিকে এসব বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি ক্রয় অপরদিকে এলএনজি আমদানিতে লুটপাটের মচ্ছব চলে গত ১৫ বছর ধরে। এই জ্বালানী খাতে দুর্নীতি করে হাসিনা সরকারের জনৈক মন্ত্রীর ভাই সিঙ্গাপুরের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত হয়েছেন। এ নিয়ে এখন তদন্ত শুরু হয়েছে। বলা বাহুল্য, ঐসব ব্যক্তির নেপথ্যে শেখ হাসিনা ও তার পরিবারের লোকজনই লুটপাটকৃত এই বিপুল অর্থের মালিক, এমন অভিমত সচেতন মহলের।

যা-ই হোক, বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানী খাতের এই সাগরচুরি ও মহালুটপাটের ইতি ঘটতে চলেছে। গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ ও জ্বালানী উপদেষ্টা বলেছেন, দেশে চলমান লোডশেডিং ও গ্যাস সংকটের বিষয়টি শীতের আগেই সমাধান হয়ে যাবে। গ্যাস ও বিদেশ থেকে বিদ্যুৎ আমদানি বিল পরিশোধে বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয় বিশ্বব্যাংকের কাছে এক বিলিয়ন এবং এশীয় উন্নয়ন ব্যাংকের কাছে এক বিলিয়ন ডলার বাজেট সহায়তা চেয়েছে। ভোলায় গ্যাস প্রসঙ্গে তিনি বলেন, যে জায়গাটা সম্ভাবনাময়, সেখানে ১০০টি কূপ খনন করা হবে। এখানে যদি প্রত্যাশা মতো গ্যাস পাওয়া যায়, তখন সিদ্ধান্ত নেয়া হবে। সিএনজি করে আনা এবং ব্রিজ করা-এ দুটি নিয়ে ভাবছে সরকার।

উপরোক্ত বক্তব্য থেকে এটা স্পষ্ট যে, বিদ্যুৎ ও জ্বালানী খাতে মহালুটপাটের দিন শেষ হয়ে এসেছে। এখন নিজ ভূখন্ডের তেল, গ্যাস ও কয়লায় চলবে এদেশের বিদ্যুৎ কেন্দ্রগুলো। এতে সাশ্রয় হবে হাজার হাজার কোটি টাকা। দেশে গড়ে ওঠবে একটি স্থায়ী বিদ্যুৎ ব্যবস্থা। এর ফলে দূর হবে লোডশেডিং ও বিদ্যুৎ ঘাটতির বিষয়টি চিরতরে।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top