জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

প্রশংসনীয় উদ্ভাবন

প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৪, ১২:৩০:৪৫ অপরাহ্ন

গতকাল মিডিয়ায় ‘শাবি শিক্ষার্থীরা তৈরী করছে চালকবিহীন গাড়ি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, আমেরিকান বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘টেসলা’র আদলে দেশে প্রথমবারের মতো চালকবিহীন গাড়ি তৈরী করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন এই গাড়িতে এক সাথে ৩ থেকে ৪ জন যাত্রী বহন করতে পারবে। গাড়ি নির্মাণের সাথে জড়িতরা শাবির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) ও ইংরেজী বিভাগের শিক্ষার্থী। দলটির দাবি ‘অটোমামা’ নামক এই গাড়িটি দেশের প্রথম সফল ‘লেভেল-২ অটোনোমাস ইলেট্রোনিক ভিসেল’। গাড়িটি দেশের রাস্তায় চলাচল উপযোগী ডেটাসেট দিয়ে তৈরী করা হয়েছে, যেটি প্রাথমিকভাবে পাবলিক রাস্তায় চলাচলে সফল হয়েছে। দলের শিক্ষার্থীদের মতে, বাংলাদেশে অটোনোমাস ইলেক্ট্রনিক ভিসেল নিয়ে উল্লেখযোগ্য কোন অগ্রগতি হয়নি। ক্যাম্পাসের যাতায়াত ব্যবস্থাকে মাথায় রেখে আমরা এটি তৈরী করেছি এবং সাশ্রয়ী মূল্যে নিজেদের সীমিত রিসোর্স ও ফান্ডের মাধ্যমে আমরা লেভেল ২ তৈরী করতে পেরেছি, তবে এখনো অনেক কাজ বাকী রয়েছে। তারা আরো বলেন, ভবিষ্যতে আমাদের লক্ষ্য এটাকে আরো উন্নত অর্থাৎ সম্পূর্ণ স্বয়ংক্রিয় ট্রান্সপোর্ট সিস্টেম হিসেবে ডেভেলাপ করার। গাড়িটিতে আমরা সৌরশক্তি ব্যবহারের চিন্তাভাবনাও করছি, এজন্য ফান্ডের দরকার। কারণ ফান্ডের অভাবে টেকনিক্যাল টিমের সদস্যরা এটিকে ভালোভাবে ডেভেলপ করতে পারছেন না। তারা আরো জানান, ২০২১ সাল থেকে এ নিয়ে তারা কাজ করছেন। যাত্রী সেবার পাশাপাশি গাড়িটি দিয়ে ফ্যাক্টরী পর্যটন শিল্প ও এয়ারপোর্ট এলাকায় ঝুঁকিপূর্ণ কার্যক্রম পরিচালনা করা যাবে।

বলা বাহুল্য, শাবি শিক্ষার্থীদের উপরোক্ত উদ্ভাবন অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো রুটিন মাফিক পড়াশোনার পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে বিশ্বের অন্যান্য উন্নত এমনকি উন্নয়নশীল দেশের তুলনায় অনেক পিছিয়ে। ফলে আন্তর্জাতিক র‌্যাংকিংয়েও অনেক নীচে। এ অবস্থায় শাবির শিক্ষার্থীদের এমন প্রচেষ্টাকে সাধুবাদ জানাতেই হয়, উৎসাহিত করতে হয়।

দেখা গেছে, বিশ্বের খ্যাতনামা হাভার্ড বিশ্ববিদ্যালয় ২০১৮ সালে গবেষণা খাতে ১.১৭ বিলিয়ন ডলার বা ১১৭ কোটি ডলার ব্যয় করেছে। হার্ভার্ডের মতো যুক্তরাষ্ট্রের সেরা ১০০ বিশ্ববিদ্যালয় বছরে ১ বিলিয়ন ডলার বা ১০০ কোটি ডলার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (আরএন্ডডি) খাতে খরচ করে। করোনা ভ্যাকসিনের মতো বড় বড় উদ্ভাবনে নেতৃত্ব দিচ্ছে অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়। মহামারি করোনার বিরুদ্ধে লড়াইয়ে তুলনামূলক কম সময়ের মধ্যে তারা টিকা এনেছিলো। বৈশ্বিক নানা সংকট ও সমস্যার সমাধানে যখন নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন দেশের শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়, তখন এদেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার অবস্থা খুবই নাজুক। দু’একটি ব্যতিক্রম ছাড়া বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে গবেষণা করা হচ্ছে শুধু উচ্চতর ডিগ্রি নেওয়া কিংবা শিক্ষার প্রয়োজনে। এসব গবেষণার একটি উল্লেখযোগ্য অংশই জাতীয় উন্নয়নে ও দেশের অগ্রগতিতে তেমন কোন অবদান রাখতে পারছে না। পর্যাপ্ত বরাদ্দ না থাকা ও তদারকির ঘাটতিসহ এ বিষয়ে যথেষ্ট গুরুত্ব না এমনটি ঘটছে। আমরা আশা করবো শাবি শিক্ষার্থীদের উপরোক্ত গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমটি যাতে ফান্ডের অভাবে আটকে না যায়, সেদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তথা সরকারের সংশ্লিষ্ট মহল খেয়াল রাখবেন। আর দেশের অন্যান্য পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোও যাতে পড়াশোনার পাশাপাশি গবেষণাকর্ম এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনে অগ্রণী ভূমিকা রাখতে পারে সেদিকে সুদৃষ্টি দেবেন সংশ্লিষ্টরা, যা দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে অপরিহার্য।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top