এ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টি পারপাস হল উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৪, ৬:৪৯:৩৪ অপরাহ্ন
সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক মোঃ জালাল উদ্দিন বলেছেন, শিশুদেরকে লেখাপড়ার মাধ্যমে মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলতে হবে। অভিভাবকদের দায়িত্ব হচ্ছে ছেলে-মেয়েদের বিদ্যালয়ে পাঠানো। এরকম স্মার্ট মাল্টি পারপাস হল শিশুদেরকে স্মার্ট হিসেবে গড়ে তুলবে। এছাড়া লেখাপড়ার প্রতি শিশুদের আগ্রহ সৃষ্টি করবে
তিনি সোমবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের মোহাম্মদপুর এ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ নুরুল ইসলাম ও তার পরিবারের অর্থায়নে ৩৪ লক্ষ টাকা ব্যয়ে মোঃ নুরুল ইসলাম স্মার্ট মাল্টি পারপাস হল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিটন চন্দ্র দাস এবং দিপ্তা ঘোষের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়ের শিক্ষা অফিসার এ.কে.এম রুহুল আমীন, উপজেলার রিসোর্চ সেন্টারের ইন্সট্রাক্টর লুৎফর রহমান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লিপিকা রায়, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফুর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ নুরুল ইসলাম।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন ৩য় শ্রেণির শিক্ষার্থী সাব্বির আহমেদ এবং গীতা পাঠ করেন ৫ম শ্রেণির শিক্ষার্থী অর্পা দাস। বিজ্ঞপ্তি





