জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

কুশিয়ারা থেকে বালু উত্তোলনে রাস্তায় ভাঙ্গন, ঝুঁকিপূর্ণ শেরপুর ব্রিজ


প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৪, ৫:৫৮:৪৩ অপরাহ্ন

মো. মুহিব হাসান, ওসমানীনগর: সিলেটের শেরপুরে কুশিয়ারা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর তীর ও গ্রামের রাস্তায় ভাঙ্গন শুরু হয়েছে। রাস্তা ভেঙ্গে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে, হুমকিতে রয়েছে নতুন বস্তি গ্রাম। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর ব্রিজ। বালু উত্তোলনের ফলে নদীতে ব্রিজের গোড়ার মাটি তলিয়ে গেলে, বন্ধ হয়ে যেতে পারে সিলেটের সাথে সংযোগ স্থাপনকারি শেরপুর ব্রিজ।

নদীর পাশর্^বর্তী গ্রামের ভিতর দিয়ে পাইপ টেনে বিভিন্ন মাঠে বালু সংরক্ষণ করায় এলাকার পরিবেশ বিনষ্ট হচ্ছে। মানুষ প্রতিনিয়ত জ্বড় সর্দিতে ভোগছেন। কুশিয়ারা নদীটি সিলেটের ওসমানীনগর, মৌলভীবাজার সদর ও হবিগঞ্জের নবীগঞ্জ দিয়ে প্রবাহিত হওয়ায় এই তিন উপজেলার শেরপুর সংলগ্ন বিভিন্ন গ্রামে ১২/১৩টি অনঅনুমোদিত বালুর মাঠ রয়েছে।

জানা যায়, সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার মিলনস্থলে শেরপুর অবস্থিত এবং ভারত থেকে আসা কুশিয়ারা নদী শেরপুর দিয়ে প্রবাহিত হয়েছে। শেরপুর সিলেট-ঢাকা মহাসড়কে ৪ জেলার মধ্যখানে থাকায় চতুর্দিকে উন্নত যোগাযোগ ব্যবস্থার সুযোগকে কাজে লাগিয়ে এ স্থানটি হয়ে উঠেছে কুশিয়ারা নদীর অবৈধ বালু উত্তোলনের হটস্পট। কুশিয়ারা নদীর তীরে শেরপুর ব্রিজের পূর্ব পাশের্^ নতুন বস্তি নামক গ্রামে বালুর মাঠ তৈরি করে সাবেক ছাত্রলীগ নেতা রাসেল আহমদ ও যুবলীগ নেতা এমরান আহমদ গং এ আর এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের নামে কুশিয়ারা নদী থেকে ড্রেজার দিয়ে উত্তোলনকৃত অবৈধ বালু সংরক্ষণ ও সরবরাহ করে আসছেন। সরকারি তথ্যমতে ব্রাহ্মণগ্রাম মৌজায় বালু উত্তোলন ও সংরক্ষণ নিষিদ্ধ থাকলেও তারা প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে বালুর ব্যবসা করছেন। গেল সপ্তাহে বালুর মাঠের পানির প্রবাহে এবং শক্তিশালী ড্রেজার মেশিনের ঝাঁকুনিতে নতুন বস্তি গ্রামের চলাচলের রাস্তার একটি অংশ ভেঙ্গে নদীতে তলিয়ে গেছে। এরপর থেকে গ্রামের সাধারণ মানুষ শংকার মধ্যে রয়েছেন। আশংকা রয়েছে, যেকোন সময় ব্রিজের গোড়ার মাটি ও রাস্তার বাকি অংশ নদীতে ধসে যেতে পারে।

নতুন বস্তি গ্রামের বাসিন্দা কয়েছ মিয়া, নাসির মিয়া ও সুহেল মিয়া বলেন, নদীর তীরঘেঁষা গ্রামে আমরা প্রায় ৫শ পরিবার বাস করছি। ব্রিজের নিচ দিয়ে যাতায়াত করতাম। বালুর মাঠ তৈরি করার জন্য ছাত্রলীগ নেতা রাসেল আহমদ ও যুবলীগ নেতা এমরান আহমদ গং আমাদের রাস্তাটি বন্ধ করে দেন। ড্রেজার দিয়ে বালু তোলার কারণে নদীর তীর ভেঙ্গে তলিয়ে যাচ্ছে, ব্রিজের গোড়ার মাটিও তলিয়ে যাওয়ার আশংকা রয়েছে। গ্রামের রাস্তা প্রায় নদীতে তলিয়ে গেছে, একজন মানুষ মারা গেলে লাশ নিয়ে যাওয়ার উপায় নেই। তারা অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ব্রিজ সংলগ্ন মাঠটি খালি করার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন।

ব্যবসায়ী জাকির খান জাকারিয়া বলেন, কুশিয়ারা নদীর শেরপুর ব্রিজের পূর্ব পাশের্^ অবৈধভাবে বালু উত্তোলন করায় নদীর তীর ভেঙ্গে যাচ্ছে। এতে শেরপুর ব্রিজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। অবৈধ বালু পরিবহন করায় নতুন বস্তি গ্রামবাসি ও আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ এর শিক্ষার্থীদের সীমাহীন সমস্যা পোহাতে হচ্ছে। গ্রামের ভিতরের রাস্তাঘাট ভেঙ্গে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসি। ব্যবসায়ী সৈয়দ হুমায়েল বলেন, শেরপুর বালু ব্যবসার একটি কেন্দ্র হয়ে গেছে। অবৈধ হলে এগুলো বন্ধ করা দরকার।

এমরান আহমদ বলেন, ব্রিজের নিচের মাঠ আমার নয়। আমার মাঠ ব্রিজ থেকে ৩শ মিটার দূরে। আমার মাঠ বন্ধ রয়েছে। চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপ এর সহকারী কর্মকর্তা মি. লিও বলেন, ব্রিজের নিচের বালুর মাঠ আমাদের নয়, এটা সাপ্লাইয়ারদের। আমরা বালু উত্তোলন করিনা, সাপ্লাইয়াররা করে থাকে।

স্থানীয় ইউপি সদস্য রাজন খান বলেন, শেরপুর ব্রিজের নিচে সরকারি জায়গায় এ আর এন্টারপ্রাইজ ও চায়না কোম্পানী মাঠ তৈরি করে বালু সংরক্ষণ করছে। এতে নদীর তীর ও নতুন বস্তি গ্রামের রাস্তা ভেঙ্গে তলিয়ে যাচ্ছে।

খলিলপুর ইউপি চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী বলেন, শেরপুরজুড়ে একটাই আলোচনা বালু তোলায় নদীর তীর ভেঙ্গে যাচ্ছে। আমি বিষয়টি এসিল্যান্ডসহ তহসিলদারকে জানিয়েছি। বালু উত্তোলনের জন্য প্রায় ৫শ পরিবারের রাস্তা তলিয়ে গেছে। হুমকির মুখে আছে শেরপুর ব্রিজ ও নতুন বস্তি গ্রাম। গ্রামের একজন মানুষ মারা গেলে লাশ নিয়ে বের হওয়ার উপায় নেই। বালু উত্তোলনের জন্য নদীর তীর ও গ্রাম ভেঙ্গে তলিয়ে যাচ্ছে, এটা দ্রুত বন্ধ করা উচিৎ।

ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা প্রদীপ কুমার গাইন বলেন, কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলন ও ব্রাহ্মণগ্রাম মোৗজায় সংরক্ষণের জন্য সরকারের অনুমতি নেই। এখানে ৬/৭টি মাঠে অবৈধ উত্তোলনকৃত বালু সংরক্ষণ পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনবে। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত প্রতিবেদন পাঠিয়েছি।

মৌলভীবাজার সদর উপজেলার এসিল্যান্ড সানজিদা আক্তার বলেন, আমিতো এক দেড়মাস হয়েছে যোগদান করেছি। বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখবো। মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন চৌধুরী বলেন, এটাতো এসিল্যান্ড দেখেন, আপনি আমাকে মেসেজ করে দেন কোন জায়গাটা, আমি দেখবো।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬

সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬

বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক

বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক

ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন

ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন

বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি

বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি

সর্বশেষ সংবাদ
সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬
সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬
জগন্নাথপুরে রাধারমণ উৎসব পালনে মতবিনিময়
জগন্নাথপুরে রাধারমণ উৎসব পালনে মতবিনিময়
বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক
বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক
ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন
ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন
বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি
বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি
বালাগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন
বালাগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৫৪
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৫৪
সিলেটে ৪০ ডেঙ্গুরোগী শনাক্তের রেকর্ড
সিলেটে ৪০ ডেঙ্গুরোগী শনাক্তের রেকর্ড
কমলগঞ্জে ট্রেন থেকে ফেলে দেওয়া হলো শান্তিগঞ্জের যুবককে
কমলগঞ্জে ট্রেন থেকে ফেলে দেওয়া হলো শান্তিগঞ্জের যুবককে
সিলেটে সংশোধনের অপেক্ষায় ৬ হাজার ৪৬৯টি এনআইডি
সিলেটে সংশোধনের অপেক্ষায় ৬ হাজার ৪৬৯টি এনআইডি
জুলাই গণঅভ্যুত্থানে হামলা ছাত্রলীগ নেতা কারাগারে
জুলাই গণঅভ্যুত্থানে হামলা ছাত্রলীগ নেতা কারাগারে
জৈন্তাপুরে ভারতীয় পণ্যসহ আটক ৩
জৈন্তাপুরে ভারতীয় পণ্যসহ আটক ৩
নগরে ইয়াবাসহ যুবক আটক
নগরে ইয়াবাসহ যুবক আটক
এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেইজিং ডে উদ্যাপন
এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেইজিং ডে উদ্যাপন
ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের রিফাত
ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের রিফাত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top