জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটের চা শ্রমিকদের সচিবালয় ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি


প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৪, ৯:৩৬:৩৯ অপরাহ্ন


স্টাফ রিপোর্টার : দাবী আদায়ে এবার সচিবালয় ঘেরাও কর্মসূচীর হুশিয়ার দিয়েছেন সিলেটে চা শ্রমিকরা। চা-শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় এই হুশিয়ারী দেয়া হয়।

সংগঠনটির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সকাল ৯ টায় খাদিম চা-বাগানে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক ও খাদিম চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সবুজ তাঁতির সভাপতিত্বে, কেন্দ্রীয় সংগঠক মনীষা ওয়াহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- খাদিম বাগানের চা-শ্রমিক নেতা রহিমা খাতুন, সমন্বয়ক এসএম শুভ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিলেট জেলা কমিটির সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ১০ সপ্তাহের মজুরি পরিশোধ না করায় ন্যাশনাল টি কোম্পানির চা-বাগানের শ্রমিকদের পরিবার দুর্বিষহ জীবনযাপন করছেন। ফাড়ি বাগানসহ ১৯টি বাগানের ১৬ হাজার চা-শ্রমিক পরিবারের সদস্যরা অনাহারে দিন কাটাচ্ছেন। কিন্তু সরকারি মালিকানাধীন বাগান হওয়া সত্ত্বেও এতদিন অতিবাহিত হলেও মজুরি পরিশোধে এখনো পর্যন্ত কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
ক্ষোভ প্রকাশ করে সমাবেশে বক্তারা বলেন, যদি অনতিবিলম্বে চা-শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করে বাগান চালু করা না হয় তাহলে হাজার হাজার চা-শ্রমিকদের নিয়ে ঢাকায় সচিবালয় ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হব।

সমাবেশে বক্তারা আরও বলেন, চা-শ্রমিকের মজুরি শ্রম আইন ও গেজেট অনুযায়ী ৫% ইনক্রিমেন্ট অর্থাৎ সাড়ে আট টাকা বৃদ্ধি করা হলেও এখনো পর্যন্ত দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে মূল মজুরি বৃদ্ধির বিষয়ে এখনো পর্যন্ত কোন তৎপরতা দেখা যাচ্ছে না। ২০২৩-২৪ সালে চা-শ্রমিকদের মজুরি বর্তমান বাজারদরের সাথে সংগতি রেখে ৫০০ টাকা নির্ধারণ করতে হবে। চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে মালিকদের টালবাহানা সহ্য করা হবে না উল্লেখ করে সংগঠনের সমন্বয়ক এসএম শুভ বলেন, চা-শ্রমিকদের ২০২৩-২৪ সালের মজুরি বৃদ্ধির চুক্তি এ বছরের ডিসেম্বরের মধ্যেই নিশ্চিত করতে হবে এবং একই সাথে ২০২১-২২ সালের বকেয়া মজুরি ২০,০০০ টাকাও পরিশোধ করতে হবে। চা-শ্রমিকদের শ্রমে-ঘামে উপার্জিত টাকা মালিকদের আত্মসাৎ করতে দেয়া হবে না।

সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে সভাপতির বক্তব্যে সংগঠনের আহবায়ক সবুজ তাঁতি বলেন, চা-শ্রমিকদের প্রতিটি লড়াইয়ে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিচ্ছে চা-শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটি। প্রতিষ্ঠার পর থেকে বকেয়া মজুরি আদায়ে ঢাকায় শ্রম ভবন ঘেরাও, গেজেট বাতিল, মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন চা-বাগানের শ্রমিকদের সংকট নিরসনে আমাদের সংগঠন নিরবচ্ছিন্নভাবে লড়াই-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। একইসাথে বিভিন্ন চা-বাগানে শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ সহযোগিতাসহ অন্যান্য ক্ষেত্রেও মানবিক কার্যক্রম পরিচালনা করে চলেছে।

চা-শ্রমিকদের মুক্তির সনদ ১০ দফা বাস্তবায়নের সংগ্রামকে বেগবান করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সমাবেশ সমাপ্ত হয়। সমাবেশের পূর্বে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি বাগানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬

সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬

বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক

বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক

ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন

ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন

বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি

বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি

সর্বশেষ সংবাদ
সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬
সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬
জগন্নাথপুরে রাধারমণ উৎসব পালনে মতবিনিময়
জগন্নাথপুরে রাধারমণ উৎসব পালনে মতবিনিময়
বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক
বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক
ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন
ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন
বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি
বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি
বালাগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন
বালাগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৫৪
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৫৪
সিলেটে ৪০ ডেঙ্গুরোগী শনাক্তের রেকর্ড
সিলেটে ৪০ ডেঙ্গুরোগী শনাক্তের রেকর্ড
কমলগঞ্জে ট্রেন থেকে ফেলে দেওয়া হলো শান্তিগঞ্জের যুবককে
কমলগঞ্জে ট্রেন থেকে ফেলে দেওয়া হলো শান্তিগঞ্জের যুবককে
সিলেটে সংশোধনের অপেক্ষায় ৬ হাজার ৪৬৯টি এনআইডি
সিলেটে সংশোধনের অপেক্ষায় ৬ হাজার ৪৬৯টি এনআইডি
জুলাই গণঅভ্যুত্থানে হামলা ছাত্রলীগ নেতা কারাগারে
জুলাই গণঅভ্যুত্থানে হামলা ছাত্রলীগ নেতা কারাগারে
জৈন্তাপুরে ভারতীয় পণ্যসহ আটক ৩
জৈন্তাপুরে ভারতীয় পণ্যসহ আটক ৩
নগরে ইয়াবাসহ যুবক আটক
নগরে ইয়াবাসহ যুবক আটক
এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেইজিং ডে উদ্যাপন
এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেইজিং ডে উদ্যাপন
ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের রিফাত
ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের রিফাত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top