জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

লিডিং ইউনিভার্সিটি-ট্রাষ্ট ব্যাংক পে’রোল চুক্তি ও মানি লন্ডারিং প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা


প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৪, ৯:০২:৩২ অপরাহ্ন


মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে কার্যকর কৌশল গ্রহণ করতে সক্ষম এবং দেশকে নিরাপদ ও সমৃদ্ধ করতে সিলেটে ট্রাষ্ট ব্যাংক উদ্যোগে “মানি লন্ডারিং ও সন্ত্রাসী কর্মকান্ডে অর্থায়ন প্রতিরোধ শীর্ষক প্রশিক্ষন কর্মশালা” এবং লিডিং ইউনিভার্সিটি এবং ট্রাষ্ট ব্যাংক পিএলসি এর পে-রোল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে সিলেটে ট্রাষ্ট ব্যাংক পিএলসি’র মানি লন্ডারিং ডিবিশন ও ট্রেনিং একাডেমি এর ব্যবস্থাপনায় দিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাষ্ট ব্যাংক পিএলসির ব্যাবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের পরিচালক (পরিদর্শন) মোহাম্মদ আবুল হাসেম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাষ্ট ব্যাংক পিএলসি’র উপ ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন সরকার ও মানবসম্পদ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মুন্সি মিজানুর রহমান (অবঃ) এবং প্রধান কার্য্যালয় হতে আগত অন্যান্য জৈষ্ঠ্য কর্মকর্তাবৃন্দ।

কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ট্রাষ্ট ব্যাংক পিএলসি সিলেট কর্পোরেট শাখার সিনিয়র ম্যানেজার জনাব চৌধুরী তামান হাছিব এবং বাংলাদেশ ব্যাংক থেকে আগত যুগ্ম পরিচালক ডঃ শিরিন আক্তার মানি লন্ডারিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। সিলেট বিভাগের ট্রাষ্ট ব্যাংকের সকল কর্মকর্তাবৃন্দ দিন ব্যাপি উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন।

এছাড়াও লিডিং ইউনিভার্সিটি এবং ট্রাষ্ট ব্যাংক পিএলসি এর পে-রোল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ট্রাষ্ট ব্যাংক পিএলসি এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী এবং লিডিং ইউনিভার্সিটি এর পক্ষে ট্রাষ্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাগীব আলী চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল হোসেন সরকার, সিলেট কর্পোরেট শাখার ব্যবস্থাপক চৌধুরী তামান হাছিব ও প্রধান কার্যালয় হতে আগত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। লিডিং ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন ট্রাষ্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার লুৎফুর রহমান, লিডিং ইউনিভার্সিটির পরিচালক অর্থ ও হিসাব মোঃ কবির আহমদ। চুক্তির মাধ্যমে লিডিং ইউনিভার্সিটির সকল শিক্ষক-কর্মকর্তাদের বেতন ও ভবিষ্য তহবিলের হিসাব ট্রাষ্ট ব্যাংক পি এল সি এর মাধ্যমে পরিচালিত হবে।

বর্তমান বিশ্বে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কর্মকা-ে অর্থায়ন একটি গুরুতর সমস্যা হিসেবে চিহ্নিত বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় মানি লন্ডরিং অবশ্যই প্রতিরোধ করতে হবে। মানি লন্ডারিং প্রতিরোধের বিকল্প নাই, এটি একটি চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টা একান্ত অপরিহার্য। মানি লন্ডারিং অর্থনীতির স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে এবং বৈধ ব্যবসার ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করে। অন্যদিকে, সন্ত্রাসী কর্মকা-ে অর্থায়ন আমাদের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এই দুই সমস্যার সমাধানে সচেতনতা এবং কার্যকর নীতিমালা প্রয়োগের কোনো বিকল্প নেই। বিজ্ঞপ্তি

 

 

প্রচ্ছদ এর আরও খবর
বৈদেশিক সহায়তার ছাড় কমেছে প্রায় ৪২%

বৈদেশিক সহায়তার ছাড় কমেছে প্রায় ৪২%

এইচএসসির ফল ৩১ অক্টোবর

এইচএসসির ফল ৩১ অক্টোবর

সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬

সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬

বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক

বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক

সর্বশেষ সংবাদ
মহানগর জামায়াতের বিক্ষোভ কর্মসূচী আজ
মহানগর জামায়াতের বিক্ষোভ কর্মসূচী আজ
এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজ 
এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজ 
সীমান্তে ১৯ বিজিবির ৩৪ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির ৩৪ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে ডেঙ্গু আক্রান্ত ৮০০ ছাড়ালো
সিলেটে ডেঙ্গু আক্রান্ত ৮০০ ছাড়ালো
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১০০
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১০০
৩৫ বছর পেরোলে আইনজীবী তালিকাভুক্ত হওয়া যাবে না
৩৫ বছর পেরোলে আইনজীবী তালিকাভুক্ত হওয়া যাবে না
জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ
জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ
৫ বছরে সামুদ্রিক মাছ আহরণ কমেছে ১৬.৫৭%
৫ বছরে সামুদ্রিক মাছ আহরণ কমেছে ১৬.৫৭%
নতুন বেতন কাঠামোয় জটিলতা
নতুন বেতন কাঠামোয় জটিলতা
বৈদেশিক সহায়তার ছাড় কমেছে প্রায় ৪২%
বৈদেশিক সহায়তার ছাড় কমেছে প্রায় ৪২%
তালিকাভুক্ত চাঁদাবাজদের নিয়ে আইনি জটিলতায় পুলিশ
তালিকাভুক্ত চাঁদাবাজদের নিয়ে আইনি জটিলতায় পুলিশ
লিবিয়া থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ১৭১ জন বাংলাদেশি
লিবিয়া থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ১৭১ জন বাংলাদেশি
আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী
আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী
জাপান থেকে টহল জাহাজ পাচ্ছে কোস্টগার্ড
জাপান থেকে টহল জাহাজ পাচ্ছে কোস্টগার্ড
৭ নভেম্বর ব্যাংক বন্ধ
৭ নভেম্বর ব্যাংক বন্ধ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top