জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সুতারকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা হিন্দু মঞ্চের!


প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৪, ৯:০৮:৫৬ অপরাহ্ন


জালালাবাদ রিপোর্ট : সিলেটের বিয়ানীবাজার সুতারকান্দি স্থলবন্দরের ওপারে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ এলাকায় বাংলাদেশ অভিমুখে মার্চ করেছে হিন্দু ঐক্যমঞ্চের কয়েকশ নেতাকর্মী। এক পর্যায়ে তারা বাংলাদেশে প্রবেশেরও চেষ্টা চালায়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও করিমগঞ্জ পুলিশের সদস্যরা কাঁটাতারের ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয়। বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দু ঐক্যমঞ্চের ব্যানারে ভারতের কয়েকশ নাগরিক বাংলাদেশ অভিমুখে এ মার্চে অংশ নেন। ভারতীয় নাগরিকদের বাংলাদেশ অভিমুখে এ মুভমেন্টের একাধিক ভিডিও রোববার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে সিলেটসহ সীমান্ত এলাকাগুলোতে তোলপাড় শুরু হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, সুতারকান্দি সীমান্ত চেকপোস্টের অদূরে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জে একটি রাস্তায় বিএসএফ জওয়ানরা সড়কে কাঁটাতারের ব্যারিকেড দিয়ে রেখেছেন। ব্যারিকেডের পাশেই কয়েকশ ভারতীয় নাগরিক বাংলাদেশে আসার জন্য পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করছিলো। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিএসএফ জওয়ানরাও পরিস্থিতি স্বাভাবিক রাখতে যোগ দেন।

এদিকে বিএসএফ ও ভারতীয় পুলিশের ব্যারিকেডের কারণে বিক্ষোভকারী ভারতীয় হিন্দু মঞ্চের নেতারা সুতারকান্দি স্থলবন্দর পর্যন্ত আসতে পারেনি। ওখানেই তাদের আটকে দেয়া হয়েছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আসামের বরাক ভ্যালীর এক হিন্দু নেতা ক্ষোভের সঙ্গে বলতে থাকেন, জীবন গেলে যাবে, তবুও তারা বাংলাদেশে যাবেন। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে তারা এই মার্চ করছেন বলে দাবী করেন।

এ ঘটনায় সিলেটের বিয়ানীবাজার ও জকিগঞ্জ সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়। বিজিবির ৫২ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান সাংবাদিকদের জানিয়েছেন, বাংলাদেশ সীমান্তের অন্তত দুই কিলোমিটার দূরে ভারতের ভেতরে বিক্ষোভকারীরা প্রতিবাদ করেছে। এটা শেওলা সীমান্তের ওপারে।

এদিকে, সীমান্তের ওপারে ভারতে এ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে বলে খবর আসছিলো সিলেটে। এ কারণে সিলেটের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে সীমান্ত এলাকা থেকে সিলেটে আসা সড়কগুলোতে তল্লাশি চৌকি বসানো হয়েছে। বিভিন্ন স্থানে যানবাহনে তল্লাশি ছাড়াও নাশকতাকারীদের ধরতে অভিযানও চালানো হচ্ছে।

জানা গেছে, সোমবার দুপুরের দিকে ভারতের শ্রীভূমির (করিমগঞ্জ) শুল্ক স্টেশন এলাকায় বিক্ষোভ শুরু করেন ভারতের সনাতনী ঐক্য মঞ্চ সংগঠনের সদস্যরা। এরপর জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেন বিক্ষোভকারী সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা।

এ ব্যাপারে বিজিবি সিলেটের অতিরিক্ত পরিচালক (অপরারেশন) মেজর গাজী মুহাম্মদ সালাহউদ্দিন দৈনিক জালালাবাদকে জানান, এ বিষয়ে কোন তথ্য আমার কাছে নেই। তবে সকল সীমান্তেই বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এই ধরণের বিভিন্ন ভিডিও দেখেছি।

প্রচ্ছদ এর আরও খবর
বৈদেশিক সহায়তার ছাড় কমেছে প্রায় ৪২%

বৈদেশিক সহায়তার ছাড় কমেছে প্রায় ৪২%

এইচএসসির ফল ৩১ অক্টোবর

এইচএসসির ফল ৩১ অক্টোবর

সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬

সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬

বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক

বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক

সর্বশেষ সংবাদ
মহানগর জামায়াতের বিক্ষোভ কর্মসূচী আজ
মহানগর জামায়াতের বিক্ষোভ কর্মসূচী আজ
এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজ 
এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজ 
সীমান্তে ১৯ বিজিবির ৩৪ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির ৩৪ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে ডেঙ্গু আক্রান্ত ৮০০ ছাড়ালো
সিলেটে ডেঙ্গু আক্রান্ত ৮০০ ছাড়ালো
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১০০
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১০০
৩৫ বছর পেরোলে আইনজীবী তালিকাভুক্ত হওয়া যাবে না
৩৫ বছর পেরোলে আইনজীবী তালিকাভুক্ত হওয়া যাবে না
জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ
জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ
৫ বছরে সামুদ্রিক মাছ আহরণ কমেছে ১৬.৫৭%
৫ বছরে সামুদ্রিক মাছ আহরণ কমেছে ১৬.৫৭%
নতুন বেতন কাঠামোয় জটিলতা
নতুন বেতন কাঠামোয় জটিলতা
বৈদেশিক সহায়তার ছাড় কমেছে প্রায় ৪২%
বৈদেশিক সহায়তার ছাড় কমেছে প্রায় ৪২%
তালিকাভুক্ত চাঁদাবাজদের নিয়ে আইনি জটিলতায় পুলিশ
তালিকাভুক্ত চাঁদাবাজদের নিয়ে আইনি জটিলতায় পুলিশ
লিবিয়া থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ১৭১ জন বাংলাদেশি
লিবিয়া থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ১৭১ জন বাংলাদেশি
আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী
আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী
জাপান থেকে টহল জাহাজ পাচ্ছে কোস্টগার্ড
জাপান থেকে টহল জাহাজ পাচ্ছে কোস্টগার্ড
৭ নভেম্বর ব্যাংক বন্ধ
৭ নভেম্বর ব্যাংক বন্ধ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top