জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

আগরতলায় হাইকমিশনে হামলা, ছিঁড়ে ফেলা হলো বাংলাদেশি পতাকা


প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৪, ৯:২৪:০৯ অপরাহ্ন


জালালাবাদ ডেস্ক: ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা করা হয়েছে। সোমবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে, যেখানে হাইকমিশনের জাতীয় পতাকা নামিয়ে সেটি ছিড়ে ফেলা হয় এবং অফিসে ভাঙচুর করা হয়।

জানা গেছে, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে হিন্দু সংঘর্ষ সমিতির একটি সভা আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে অনুষ্ঠিত হচ্ছিল। সভা শেষে ছয়জনের একটি প্রতিনিধি দল স্মারকলিপি জমা দিতে হাইকমিশন কার্যালয়ে প্রবেশ করে। এরই মধ্যে বাইরে কিছু যুবক হঠাৎ করেই হাইকমিশন অফিসের ভেতরে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিড়ে ফেলে এবং কিছু সাইনবোর্ড ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

হিন্দু সংঘর্ষ সমিতির কার্যকরী সদস্য বিকে রয় জানিয়েছেন, তাদের প্রতিনিধি দল ডেপুটেশন দিয়ে আসার পর কী ঘটেছে তা তারা জানেননি এবং অফিসে কারও উপস্থিতি দেখতে পাননি। ঘটনার খবর পেয়ে ত্রিপুরা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাংলাদেশ সহকারী হাইকমিশনের অফিস পরিদর্শন করে এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই বিষয়ে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি।

একই ঘটনায় ভারতের কোচবিহারেও বিক্ষোভ হয়েছে। সেখানে সনাতনী হিন্দু মঞ্চ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানোর মাধ্যমে প্রতিবাদ জানায়। সংগঠনটির সদস্যরা বাংলাদেশের সীমান্ত সংলগ্ন চ্যাংড়াবান্ধায় বিক্ষোভ মিছিলও করে, যেখানে নিরাপত্তা কঠোর ছিল।

এছাড়া ভারতের পেট্টাপোল সীমান্তেও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যা পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ না হলে সীমান্তে দীর্ঘমেয়াদি অবরোধের ঘোষণা দেওয়া হয়। সূত্র: বিবিসি

প্রচ্ছদ এর আরও খবর
বৈদেশিক সহায়তার ছাড় কমেছে প্রায় ৪২%

বৈদেশিক সহায়তার ছাড় কমেছে প্রায় ৪২%

এইচএসসির ফল ৩১ অক্টোবর

এইচএসসির ফল ৩১ অক্টোবর

সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬

সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬

বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক

বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক

সর্বশেষ সংবাদ
মহানগর জামায়াতের বিক্ষোভ কর্মসূচী আজ
মহানগর জামায়াতের বিক্ষোভ কর্মসূচী আজ
এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজ 
এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজ 
সীমান্তে ১৯ বিজিবির ৩৪ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির ৩৪ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে ডেঙ্গু আক্রান্ত ৮০০ ছাড়ালো
সিলেটে ডেঙ্গু আক্রান্ত ৮০০ ছাড়ালো
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১০০
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১০০
৩৫ বছর পেরোলে আইনজীবী তালিকাভুক্ত হওয়া যাবে না
৩৫ বছর পেরোলে আইনজীবী তালিকাভুক্ত হওয়া যাবে না
জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ
জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ
৫ বছরে সামুদ্রিক মাছ আহরণ কমেছে ১৬.৫৭%
৫ বছরে সামুদ্রিক মাছ আহরণ কমেছে ১৬.৫৭%
নতুন বেতন কাঠামোয় জটিলতা
নতুন বেতন কাঠামোয় জটিলতা
বৈদেশিক সহায়তার ছাড় কমেছে প্রায় ৪২%
বৈদেশিক সহায়তার ছাড় কমেছে প্রায় ৪২%
তালিকাভুক্ত চাঁদাবাজদের নিয়ে আইনি জটিলতায় পুলিশ
তালিকাভুক্ত চাঁদাবাজদের নিয়ে আইনি জটিলতায় পুলিশ
লিবিয়া থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ১৭১ জন বাংলাদেশি
লিবিয়া থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ১৭১ জন বাংলাদেশি
আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী
আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী
জাপান থেকে টহল জাহাজ পাচ্ছে কোস্টগার্ড
জাপান থেকে টহল জাহাজ পাচ্ছে কোস্টগার্ড
৭ নভেম্বর ব্যাংক বন্ধ
৭ নভেম্বর ব্যাংক বন্ধ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top