জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে বিজয় দিবস উদযাপন


প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৪, ৮:৩৭:০৩ অপরাহ্ন

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘মহান বিজয় দিবস উদযাপন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এছাড়া ‘মহান বিজয় দিবস-২০২৪’ উপলক্ষে ক্রিকেট ম্যাচ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে আয়োজন করা হয় দিবসভিত্তিক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ। ‘মহান বিজয় দিবস-২০২৪’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিপিএসসি’র অধ্যক্ষ লে. কর্নেল তাহিয়াত জালাল চৌধুরী পিএসসি।

প্রতিষ্ঠানের নবম শ্রেণির শিক্ষার্থী মোস্তাক তাহমিদ ও নাজিফা বেগম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির শিক্ষার্থী মাসুদ আহমদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মোঃ আতাউর রহমান। ‘মহান বিজয় দিবস-২০২৪’ উপলক্ষে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির শিক্ষার্থী শাহদীন শাহরিয়ার শান, প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন নবম শ্রেণির শিক্ষার্থী রায়হান রশীদ শুভ এবং সেনাপ্রধানের বাণী পাঠ করেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেঘাদ্রী পাল।

মহান বিজয় দিবসের তাৎপর্য, মুক্তিযুদ্ধের ইতিহাস ও তরুণ প্রজন্মের করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সানোয়ার হোসেন ও দশম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মালিহা। জেসিপিএসসি’র উপাধ্যক্ষ সহকারী অধ্যাপক শারমীন আকতার সমাপনী বক্তব্যের শুরুতে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদ, সম্ভ্রমহারা মা-বোন, মুক্তিযুদ্ধের সংগঠক-সমর্থক, বিদেশী বন্ধু এবং মানুষের অধিকার আদায়ে বিভিন্ন সংগ্রামে নেতৃত্বদানকারীসহ ‘জুলাই গণঅভ্যুত্থানে’ আত্মদানকারীদের স্মরণ করে বলেন, বাঙালির জীবনের এক ঐতিহাসিক দিন ১৬ ডিসেম্বর। দীর্ঘ নয় মাসের দুঃস্বপ্নের অবসান ঘটিয়ে বাঙালি জাতির জীবনে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এলো নতুন প্রভাত তথা বিজয়ের মহামুহূর্ত।

আলোচনা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অধ্যক্ষ পুরস্কার বিতরণ এবং শুভেচ্ছা উপহার প্রদান করেন।জেসিপিএসসি’র উপাধ্যক্ষ সহকারী অধ্যাপক শারমীন আকতার এর দিকনির্দেশনায় মহান বিজয় দিবস অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক মো. আকমল হোসেন তালুকদার। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬

সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬

বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক

বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক

ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন

ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন

বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি

বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি

সর্বশেষ সংবাদ
সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬
সিলেটে ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় নিহত ৬
জগন্নাথপুরে রাধারমণ উৎসব পালনে মতবিনিময়
জগন্নাথপুরে রাধারমণ উৎসব পালনে মতবিনিময়
বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক
বিকৃত তথ্যের ফাঁদে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন: সুনামগঞ্জ জেলা প্রশাসক
ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন
ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন
বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি
বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ : প্রতিহত করছে বিজিবি
বালাগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন
বালাগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৫৪
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৫৪
সিলেটে ৪০ ডেঙ্গুরোগী শনাক্তের রেকর্ড
সিলেটে ৪০ ডেঙ্গুরোগী শনাক্তের রেকর্ড
কমলগঞ্জে ট্রেন থেকে ফেলে দেওয়া হলো শান্তিগঞ্জের যুবককে
কমলগঞ্জে ট্রেন থেকে ফেলে দেওয়া হলো শান্তিগঞ্জের যুবককে
সিলেটে সংশোধনের অপেক্ষায় ৬ হাজার ৪৬৯টি এনআইডি
সিলেটে সংশোধনের অপেক্ষায় ৬ হাজার ৪৬৯টি এনআইডি
জুলাই গণঅভ্যুত্থানে হামলা ছাত্রলীগ নেতা কারাগারে
জুলাই গণঅভ্যুত্থানে হামলা ছাত্রলীগ নেতা কারাগারে
জৈন্তাপুরে ভারতীয় পণ্যসহ আটক ৩
জৈন্তাপুরে ভারতীয় পণ্যসহ আটক ৩
নগরে ইয়াবাসহ যুবক আটক
নগরে ইয়াবাসহ যুবক আটক
এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেইজিং ডে উদ্যাপন
এসএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেইজিং ডে উদ্যাপন
ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের রিফাত
ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের রিফাত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top