জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

দুই স্বৈরাচারের একই পরিণতি

প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:৩০:৩১ অপরাহ্ন

সম্প্রতি সিরিয়ার স্বৈরাশাসক বাশার আল আসাদের পতনের সাথে বাংলাদেশের স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পতনের অনেক মিল লক্ষ্য করা যায়। এমনকি স্বৈরাচার পতনের পর বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো, সিরিয়ায়ও এ ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে। বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ও পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে। সিরিয়ায়ও এখন আসাদের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি হায়াত তাহরির আল শামের (এইচটিএম) সিরিয়াল সালভেশন গভর্নমেন্টের (এসএসজি) কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন। অর্থাৎ সিরিয়াও বাংলাদেশের মতো একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে।

সিরিয়ার জন্য জাতিসংঘের বিশেষ দূত গেইর পেডারসেন বলেন, রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে সিরিয়ার জনগণ তাদের বৈধ আকাংখাগুলি পূরণের পথে এগিয়ে যাবে এবং একটি ঐক্যবদ্ধ সিরিয়াকে পুনরুদ্ধার করবে। অধিকাংশ স্বৈরশাসকের ন্যায় বাশার আল আসাদের কারাগারগুলো পূর্ণ ছিলো বিরোধী রাজনৈতিক মতাদর্শী লোকজনের দ্বারা। এ সংখ্যা লক্ষাধিক। এর চেয়েও বড় কথা এসব কারাগারও এর টর্চার সেলগুলোতে বন্দীদের ওপর যে নির্যাতন হয়েছে, তা গা শিউরে ওঠার মতো।

শেখ হাসিনার আয়নাঘরের মতো নির্যাতন নিপীড়নের কাহিনীগুলো এখন প্রকাশ পেতে শুরু করেছে। হাসিনা নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে হাজার হাজার মানুষকে খুন গুম করেছেন। একইভাবে বাশার আল আসাদের ক্ষমতায় টিকে থাকার লড়াইয়ে খুন গুমের শিকার হয়েছেন লাখ লাখ মানুষ। সিরিয়ায় পিতাপুত্রের দীর্ঘ শাসনামলে অর্থাৎ ৫৩ বছরে নিহত হয়েছেন প্রায় ১০ লাখ মানুষ। সেই তুলনায় শেখ হাসিনার অনেক কম মেয়াদের শাসনামলে বিগত দেড় দশকে প্রধান বিরোধী দল বিএনপিসহ বিরোধী দলগুলোর প্রায় অর্ধকোটি মানুষ মামলা ও হামলারও শিকার হয়েছেন। কয়েক হাজার নেতাকর্মী খুন গুম হয়েছেন, অনেকে হয়েছেন বিচারিক হত্যাকান্ডের শিকার। এদের অনেকেই বিপর্যস্ত অসুস্থ ও পঙ্গুপ্রায়।

ঠিক আয়নাঘর থেকে ১০/১২ বছর পর মুক্তি পাওয়া আরমান, আজমীসহ অন্যান্য বন্দীদের মতো, যারা বছরের পর বছর সীমাহীন নির্যাতনের মধ্যে কাটিয়েছেন পৃথিবীর মুক্ত আলো বাতাস থেকে বঞ্চিত ছিলেন জীবনের একটি দীর্ঘ সময়। বন্দী অবস্থায় অনেকের জীবন ঝরে গেছে। অনেককে হত্যা করা হয়েছে।

বাংলাদেশের আয়নাঘর ও সিরিয়ার বন্দী শালাগুলোতে এক্ষেত্রে একই চিত্র লক্ষ্য করা যায়। সিরিয়ায় নারী বন্দীরা যে নির্যাতনের শিকার হয়েছেন, তা অবর্ণনীয়। একজন নারীকে ১০/১২ জন সৈন্য যৌন নির্যাতন করেছে, আসাদ বাহ্যিকভাবে ফিলিস্তিনী প্রতিরোধ যোদ্ধাদের সমর্থক দেখালেও তার বন্দীশালায় ফিলিস্তিনী আটক ছিলো। জর্ডানে আশ্রয় নেয়া বহু ফিলিস্তিনী সীমাহীন নির্যাতনের শিকার হয়েছেন সিরিয় কারাগারে। দেখা গেছে, পালিয়ে যাবার আগে উভয় স্বৈশাসকই খুব বেশী সময় হাতে পাননি প্রস্তুতি গ্রহণের। অনেকটা তড়িঘড়ি করে জীবন বাঁচাতে পালাতে হয়েছে তাদের। উভয়ের বিমানেরই ট্রান্সপন্ডার বন্ধ রাখা হয়, বিমানটিকে যাতে কেউ আকাশে সনাক্ত করতে না পারে সেইজন্য। এখন ভারতে বসে শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য প্রচারের সুযোগ পেলেও বাশার আল আসাদের ক্ষেত্রে এমন কিছু লক্ষণীয় নয়। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পলাতক অবস্থায় বন্ধু দেশে থাকলেও সেখান থেকে নিজ দেশে ক্ষমতায় ফেরা হাসিনা কিংবা বাশারের কারো পক্ষেই সম্ভব নয়। কারণ পতিত স্বৈরাচারের ক্ষমতায় ফেরার নজির বিশ্বে নেই বললেই চলে। তাই এখন হাসিনার অনুসারী ও সমর্থকরা যতোই লম্ফ ঝম্প ও আশাবাদ ব্যক্ত করুক না কেনো, হাসিনার পুনরায় বাংলাদেশের ক্ষমতায় আসীন হওয়া কোন বিবেচনায়ই সম্ভব নয়। একই কথা খাটে আসাদের ক্ষেত্রেও। ইতিহাসের শিক্ষা এই যে, দেশের জনগণের হাতে একবার পতন ঘটলে সেই শাসককে আবার মেনে নেয় না কোন দেশের জনগণই।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top