জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

অস্ত্র মামলার আসামী স্বেচ্ছাসেবক লীগ নেতার পক্ষে বিএনপি নেতার সুপারিশ!


প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৪, ৮:৪৯:০১ অপরাহ্ন


স্টাফ রিপোর্টার : বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর হামলায় জড়িত অস্ত্র মামলার আসামী স্বেচ্ছাসেবক লীগ নেতাকে বাঁচাতে এবার তৎপর হয়েছেন বিএনপি নেতা।উপজেলা বিএনপির নেতা হয়েও ব্যবহার করেছেন মহানগর বিএনপির প্যাড। দিয়েছে দলীয় প্রত্যয়ণ পত্র। এ নিয়ে চলছে তোলপাড়। নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে মিশ্র প্রতিক্রিয়া।

জানা গেছে, শাহরিয়ার রাসেল দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং সাবেক এমপি হাবিবুর রহমানের হাবিবের অনুসারী। সরকার পতনের পরপরই নিজের লেবাস পাল্টেছেন ৪০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ক্যাডার শাহরিয়ার রাসেল। কিন্তু কোনোভাবেই নিজেকে রেহাই করতে পারেন নি। ইতোমধ্যে তার বিরুদ্ধে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় অস্ত্র মামলাসহ একাধিক মামলা দায়ের করা হয়েছে।

এদিকে এসএমপির কোতোয়ালি থানায় বিস্ফোরণ ও অস্ত্রমামলা ২৬/৫৬৩ থেকে মুক্তি পেতে মরিয়া হয়ে উঠেছেন রাসেল। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র মজুদের গুঞ্জন রয়েছে। স্বেচ্ছাসেবক লীগ নেতাকে বাঁচাতে সাবেক কুচাই ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রহমান ফয়েজ ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল আহমদ মিলে দিয়েছেন দলীয় প্রত্যয়ন পত্র। শুধু তাই নয়, তারা ইউনিয়ন বিএনপির দায়িত্বশীল হলেও ব্যবহার করেছেন মহানগর বিএনপির প্যাড।

বিএনপি ইউনিয়ন পর্যায়ের দুই নেতা কর্তৃক মহানগর বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকের অনুমতি ছাড়া স্বেচ্ছাসেবক লীগ নেতার পক্ষে মহানগর বিএনপির প্যাড ব্যবহারকে কেন্দ্র করে বিএনপিতে শুরু হয়েছে গুঞ্জন ও তোলপাড়। দক্ষিণ সুরমা বিএনপির শীর্ষ এক নেতা জানান, কোন ক্ষমতা বলে ইউনিয়ন পর্যায়ের নেতারা মহানগর বিএনপির প্যাড একজন সন্ত্রাসীর পক্ষে ব্যবহার করেন। এটি তো বিএনপির গঠনতন্ত্র পরিপন্থী। এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ জরুরি।

এ ব্যাপারে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বিষয়টি আমার জানা নেই, বিষয়টি তদন্ত করে দেখা হবে।এ বিষয়ে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, দলীয় শৃঙ্খলার বিরুদ্ধে যে কেউ কোন কাজ করলে তার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।প্রত্যয়নপত্র দেয়ার কথা স্বীকার করে কুচাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বজলুর রহমান ফয়েজ বলেন, ৪০নং ওয়ার্ড বিএনপির কোন কমিটি নেই। শাহরিয়ার আহমদ রাসেলের বাবাসহ তার ২ ভাই বিএনপির রাজনীতির সাথে জড়িত, প্রত্যয়নপত্রে সেই কথা উল্লেখ করা হয়েছে। রাসেল যে স্বেচ্ছাসেবক লীগ করতো বিষয়টি আমাদের জানা নেই।

প্রচ্ছদ এর আরও খবর
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট

সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট

সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০

এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার

এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার

সর্বশেষ সংবাদ
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top