জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

আজ থেকে রোজা শুরু

প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৫, ১২:৪৫:৩৭ অপরাহ্ন

আহলান সাহলান মাহে রমজান

মুনশী ইকবাল:
রহমত বরকত আর মাগফিরাতের বারতা নিয়ে শুরু হলো মহিমান্বিত মাস রমজান। খোশ আমদেদ মাহে রমজান। গতকাল সালাতুল তারাবির মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শুরু হলো। এই পুরো মাসটি রোজা পালনের মাধ্যমে রমজান উদযাপন করা হবে। এবার সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক পরিবেশে মাহে রমজান শুরু হলো। বেশ কয়েকমাস ধরে চাল, তেল, তরিতরকারি সহ বিভিন্ন নিত্য পণ্যের দাম উর্ধ্বমুখী থাকলেও রোজার আগে এসে অনেক কিছুর দাম সহনীয় পর্যায়ে এসেছে। তবে চাল ও তেলের বাজার এখনও উর্ধ্বমুখী থাকায় একটা চাপের মধ্য দিয়ে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের এবার রোজা শুরু হচ্ছে। তাই সবার প্রত্যাশা দেশের সার্বিক পরিবর্তিত পরিস্থিতির মতো রোজার মাসে বাজারে পণ্যের দাম বাড়ার সংস্কৃতির পরিবর্তন হবে। আর তাই মসজিদে মসজিদে তারাবির পর দেশের সার্বিক কল্যাণ কামনাসহ অস্থিরতা থেকে উত্তরণে বিশেষ দোয়া করা হয়।

নানান কারণে বিশ্ব মুসলিমের কাছে রমজান মাস সবচেয়ে মর্যাদাপূর্ণ। এ মাসেই মহান আল্লাহ তায়ালা বিশ্ব মানবতার মুক্তি পথনির্দেশক হিসেবে নাজিল করেছেন আল কুরআন। কুরআন হলো মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো সর্বশেষ হেদায়াতের গ্রন্থ। কুরআন নাজিলের কারণে এ মাসের এত মর্যাদা। এ মাসে ক্বদরের রাত নামে এমন একটি রাত রয়েছে যে রাতকে আল্লাহ হাজার মাসের চেয়ে সেরা রাত হিসেবে আখ্যায়িত করেছেন।

রমজান মাস সিয়াম সাধনার মাস। তাকওয়া অর্জনের মাস। শুধু ইসলাম ধর্মেই যে সিয়াম সাধনা রয়েছে তা নয়, অতীতে অন্যান্য নবী রাসুলদের ধর্মেও রোজার বিধান ছিল। মহান আল্লাহ রাব্বুল আলামীন কুরআনুল কারিমে সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে বলেছেন ‘হে ইমানদারেরা তোমাদের উপর সাওম (রোজা) ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের আগেকার লোকদের উপর। আশাকরা যায় এতে তোমরা মুত্তাকি হতে পারবে।’ আর তাই এ মাসে সকল পাপ কাজ থেকে মুক্ত থাকার জন্য ধৈর্য, সংম ও সহিষ্ণুতার কঠোর প্রশিক্ষণ নিতে হয়। রমজানের এই এক মাসের সিয়াম সাধনা অর্থাৎ অন্যায় অপকর্ম তথা সব ধরনের গোনাহর কাজ থেকে বিরত থাকার কঠোর অনুশীলনের মাধ্যমে অর্জিত প্রশিক্ষণ বছরের বাকি ১১ মাস সঠিক পথে চলতে সবাইকে অনুপ্রাণিত করে থাকে। এজন্য রোজাকে রাসূল সা. গোনাহ থেকে রক্ষার ঢাল হিসেবে উল্লেখ করেছেন।

রমজানের দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে মানুষ নিজেদের পরিশুদ্ধ করার সুযোগ পায়। এসময় শয়তানকে আটকে রাখা হয়। এ ব্যাপারে বুখারী শরীফের ১৭৬৪ নম্বর হাদিসে আবু হুরায়রা রা. বর্ণিত একটি হাদিস এসেছে। এখানে রাসূল সা. বলছেন, ‘রমজান মাস এলে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকলবন্দী করা হয়।’

কাজেই এসময় শয়তানের কুমন্ত্রণা থেকে মানুষ মুক্ত থাকে। তবে প্রশ্ন ওঠে তাহলে মানুষ রমজানে খারাপ কাজ কীভাবে করে? এটা হলো যারা এসময় খারাপ কাজ করে তারা মূলত সারাবছর খারাপ কাজের যে চর্চা করে তারই ধারাবাহিকতায় করে। এটা অনেকটা দ্রুতগামী কোনো যানকে হঠাৎ বন্ধ করে দেওয়ার মতো। দ্রুতগামী যান যেমন বন্ধ করে দিলেও আগের গতির রেশ ধরে কিছুটা এগিয়ে যায় বা এগিয়ে গিয়ে থামে ঠিক সেরকম। তাই কেউ যদি সিদ্ধান্ত নিয়ে রমজান মাসে খারাপ কাজ ছেড়ে দেয় তবে শয়তান তাকে কুমন্ত্রণা দিয়ে সে কাজ করাবার সুযোগ পায় না। এতে দ্রুতগামী যান যেমন ইঞ্জিন বন্ধ করে দেওয়ার পর কিছুটা চলে তারপর থেমে যায়, মানুষের খারাপ কাজও তেমন থেমে যাবে। কারণ খারাপ কাজের মূল ইঞ্জিন শয়তানকে রমজানে বন্দ করে দেওয়া হয়েছে।

রোজাদারের মর্যাদার ব্যাপারে নবী সা. শপথ নিয়ে বলেছেন, ‘রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে কস্তুরীর সুগন্ধীর চেয়েও প্রিয়’। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য ও পানীয় গ্রহণ এবং ইন্দ্রিয়জ সুখ নেওয়া থেকে বিরত থাকাই হচ্ছে সিয়াম বা রোজার প্রধান বৈশিষ্ট্য। তবে কেবল খাওয়া দাওয়া থেকে বিরত থাকলেই সিয়াম সাধনা বা রোজা হবে না। এরসাথে সকল ধরনের খারাপ কাজ থেকে নিজেদের বিরত রাখতে হবে।

বুখারী শরীফের ১৭৬৮ নম্বর হাদিসে আবু হুরায়রা রা. এর বর্ণনা দিয়ে একটি কঠিন হাদিস এসেছে। রাসুল সা. বলেছেন, ‘যে সাওম রাখবার পর মিথ্যা এবং খারাপ কাজ ছাড়তে পারলো না তার খাওয়া দাওয়া বন্ধের কোনো দরকার আল্লাহর নেই’। তাই এবারের রমজানই হোক আমাদের শুধরে নেওয়ার শেষ রমজান। এবারের রোজাই হোক আমাদের সেই রোজা যা হাদিসে রাসুল সা. পালন করতে বলেছেন। যে রোজার শিক্ষা নিয়েই আমরা সাজিয়ে তুলি আমাদের পার্থিব জীবন।

প্রচ্ছদ এর আরও খবর
তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান

তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান

সিলেটে ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব শুরু

সিলেটে ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব শুরু

কিশোরগ্যাংবিরোধী অভিযানে ৪ দিনে গ্রেপ্তার ২২৭

কিশোরগ্যাংবিরোধী অভিযানে ৪ দিনে গ্রেপ্তার ২২৭

ফের রাজপথে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

ফের রাজপথে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

সর্বশেষ সংবাদ
বাড়তি দামেও মিলছে না এলপিজি
বাড়তি দামেও মিলছে না এলপিজি
শাবির ভর্তি পরীক্ষার কমিটি গঠন
শাবির ভর্তি পরীক্ষার কমিটি গঠন
সাহিত্যচর্চা মানুষের মনন ও মূল্যবোধকে সমৃদ্ধ করে : কেমুসাসের সাহিত্য আসরে বক্তারা
সাহিত্যচর্চা মানুষের মনন ও মূল্যবোধকে সমৃদ্ধ করে : কেমুসাসের সাহিত্য আসরে বক্তারা
নজরুল সংগীতে জেলা পর্যায়ে প্রথম গোয়াইনঘাটের অঙ্কিতা
নজরুল সংগীতে জেলা পর্যায়ে প্রথম গোয়াইনঘাটের অঙ্কিতা
বাণিজ্যমন্ত্রীর সাথে সিকৃবি ভিসির সৌজন্য সাক্ষাত
বাণিজ্যমন্ত্রীর সাথে সিকৃবি ভিসির সৌজন্য সাক্ষাত
কুলাউড়ায় বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
কুলাউড়ায় বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডাক দিবস উদযাপন
সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডাক দিবস উদযাপন
জমিয়তের বিক্ষোভ মিছিল সমাবেশ
জমিয়তের বিক্ষোভ মিছিল সমাবেশ
ধর্মীয় সম্প্রীতি আমাদের অনন্য সম্পদ :  বাণিজ্যমন্ত্রী
ধর্মীয় সম্প্রীতি আমাদের অনন্য সম্পদ :  বাণিজ্যমন্ত্রী
তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান
তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান
সিলেটে ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব শুরু
সিলেটে ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব শুরু
কিশোরগ্যাংবিরোধী অভিযানে ৪ দিনে গ্রেপ্তার ২২৭
কিশোরগ্যাংবিরোধী অভিযানে ৪ দিনে গ্রেপ্তার ২২৭
ফের রাজপথে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
ফের রাজপথে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
হবিগঞ্জে জাইদুল হত্যায় গ্রেপ্তার ৫
হবিগঞ্জে জাইদুল হত্যায় গ্রেপ্তার ৫
সিলেটে ফেরলো সৌদি আরবে নিহত দুই প্রবাসীর লাশ
সিলেটে ফেরলো সৌদি আরবে নিহত দুই প্রবাসীর লাশ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top