জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

‘ঐ নতুনের কেতন উড়ে—’

প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৫, ১২:৩০:৩৮ অপরাহ্ন

নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে পার্টির মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, এই মঞ্চ থেকে আমরা শপথ নিতে চাই, এই ছোট জীবনে এতো বড়ো দায়িত্বের আমানতকে যেনো আমরা খেয়ানত না করি। তিনি বলেন, আমরা যদি বাংলাদেশকে সুসংগঠিত করতে চাই তাহলে আমাদের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে আগামীর বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ। হাসিনা এদেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে এই প্রতিষ্ঠানগুলোকে সংগঠিত করতে হবে। আমরা দেশ এবং জাতিকে সবার ওপরে রেখে যেনো আমরা নতুন ও সাম্যের বাংলাদেশ গঠন করতে পারি।

এছাড়া দলটির সিনিয়র যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। তরুণরা নেতৃত্ব দিয়ে চাঁদাবাজ ও দখলদারমুক্ত বাংলাদেশ গড়বে। আগামীর বাংলাদেশে আর আগের মতো রাতে ভোট হবে না। নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে সব দল মিলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। গত শুক্রবার রাজধানীতে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তারা উপরোক্ত বক্তব্য রাখেন।

বলা বাহুল্য, জাতীয় নাগরিক পার্টি নামক যে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে, সেটা জুলাই আন্দোলন বা গণঅভ্যুত্থানেরই লিগ্যাসী বা উত্তরাধিকারী। কারণ এই দলের অধিকাংশ শীর্ষ নেতাই আগস্ট ও জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন, নেতৃত্ব দান করেন। তাই এই নতুন দলের প্রতি জনগণের আগ্রহ স্বাভাবিকভাবেই বেশী। শুধু আগ্রহ নয়, অনেকে অনেক প্রত্যাশা করেন তরুণ যুবাদের নেতৃত্বাধীন এই দলটির কাছে।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের নেতৃবৃন্দ কিছু চমৎকার ও গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। সারজিস আলম বলেছেন, এই ছোট জীবনে এতো বড়ো দায়িত্বের আমানতকে যেনো আমরা খেয়ানত না করি। কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একজন রাজনৈতিক নেতা বা কর্মী জনগণের যে সমর্থন দিয়ে রাজনীতি বা কাজ করেন, তা নিঃসন্দেহে জনগণের দেয়া একটি আমানত। এই আমানতের যাতে খেয়ানত না হয় সেদিকে আলোকপাত করেছেন জুলাই বিপ্লবের তরুণ নেতা সারজিস আলম। বিগত কয়েক যুগের রাজনৈতিক অঙ্গনের দিকে তাকালে এবং রাজনৈতিক নেতাকর্মীদের কর্মকান্ড বিশ্লেষণ করলে কেউ বলতে পারবেন না প্রচলিত রাজনৈতিক দলগুলোর অধিকাংশ নেতা তাদের দায়িত্ব কিংবা জনগণের সমর্থন বা ম্যান্ডেটকে কখনো তাদের দেয়া আমানত হিসেবে বিবেচনা করেছেন। বরং নির্বাচিত হওয়ার পর তাদের ভোল পাল্টে যেতে দেখা গেছে।

দেখা গেছে, স্বীয় স্বার্থসিদ্ধি ও আখের গোছানোর আয়োজন করতে। কিন্তু সারজিস আলম প্রথম পর্যায়ে দলীয়ভাবে নির্বাচিত হওয়ার পরই তার এই দায়িত্ব সম্পর্কে সচেতনতা ব্যক্ত করতে দেখা গেলো। এটা অত্যন্ত আশাব্যঞ্জক। যদি এই নতুন দলটি জনগণের আশা আকাঙ্খা ও স্বপ্ন বাস্তবায়নে হিতৈষী রাজনৈতিক দলের ভূমিকায় অবতীর্ণ হয়, তবে বাংলাদেশের ঘূণে ধরা প্রচলিত রাজনীতির ধারা বদলে যাবে। এদেশের রাজনীতিতে সূচনা হবে নতুন রাজনৈতিক অধ্যায় ও ইতিহাসের। দেশের অধিকাংশ রাজনৈতিক দলের নেতানেত্রীদের বৃহৎ দেশগুলোর প্রতি দালালসুলভ মনোবৃত্তি, স্বার্থপরতা ও অপরিমিত লোভ-লালসায় বীতশ্রদ্ধ সাধারণ মানুষ সংগত কারণেই স্বাগত জানাবে এই নতুন রাজনৈতিক দলটিকে, তাদের নেতৃবৃন্দকে।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top