জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

আ’লীগ নিয়ে বড় দলের কিছু নেতার ভূমিকা রহস্যজনক : এবি পার্টির ইফতারে মঞ্জু

প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৫, ১০:২৫:৩৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, বড় রাজনৈতিক দলের কিছু নেতার ভূমিকাও বেশ রহস্যজনক। তাদের কেউ কেউ একবার বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তারা চান না। আবার বলছেন, আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না। তাদের কারো কারো কাছে এখনই ‘বার বার ফ্যাসিবাদ শব্দ শুনতে ভালো লাগে না’।তিনি শুক্রবার সিলেট মহানগর এবি পার্টি আয়োজিত শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক ও পেশাজীবীদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে এসব কথা বলেন।

মঞ্জু বলেন, গুম, খুন, গণহত্যা, সন্ত্রাসবাদ ও লুটপাটের অভিযোগে দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিবাদীদের বিচার, নিষিদ্ধ ও নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের অবস্থান শুরু থেকেই বিভ্রান্তিকর।

তিনি দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগের হাতে থাকা থকথকে রক্তের দাগ এখনও শুকায়নি এবং তাদের একজন সাধারণ কর্মীর কণ্ঠেও ভুল স্বীকার বা ক্ষমা চেয়ে অনুতপ্ত হওয়ার কোন লক্ষণ নেই। ৬/৭ মাস যেতে না যেতে তাদের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত দলের নেতাদের এরকম দ্বিধান্বিত অবস্থান খুবই হতাশাজনক। বিলম্ব না করে জাতিসংঘ কর্তৃক খুন, সন্ত্রাসবাদ ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগের ব্যাপারে একটি ঐকমত্যে পৌঁছার জন্য এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু অন্তর্বর্তী সরকারসহ সকলের প্রতি আহ্বান জানান।

দলের সিলেট মহানগর আহ্বায়ক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকের সভাপতিত্বে ও জেলা আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. সরওয়ার উদ্দিন চৌধুরী, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস-উন-নূর, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমেদ হেলাল, টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজা’র সেক্রেটারি সাকিব আহমদ মিঠু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা আহ্বায়ক আবু সাঈদ, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় মহাসচিব মকছুদ হোসেন, এবি পার্টির মহানগর সদস্য সচিব রেজাউল করিম শোয়েব, জেলা সদস্য সচিব অ্যাডভোকেট হোসাইনুর রহমান লায়েস, যুবনেতা এম তানজিল হোসেন।

প্রচ্ছদ এর আরও খবর
মিয়ানমার সহযোগিতায় বাস্তব পদক্ষেপের তাগিদ শরণার্থী সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের ওপর জোর

মিয়ানমার সহযোগিতায় বাস্তব পদক্ষেপের তাগিদ শরণার্থী সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের ওপর জোর

সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে সংকোচন

সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে সংকোচন

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে ২য় স্থান হারাল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে ২য় স্থান হারাল বাংলাদেশ

আদা-রসুন-পেয়াজের দাম বেড়েছে

আদা-রসুন-পেয়াজের দাম বেড়েছে

সর্বশেষ সংবাদ
স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার: ইসি সানাউল্লাহ
স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার: ইসি সানাউল্লাহ
মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বৃদ্ধি
মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বৃদ্ধি
দুর্গাপূজা ঘিরে বিশেষ নিরাপত্তা: গুজব ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ 
দুর্গাপূজা ঘিরে বিশেষ নিরাপত্তা: গুজব ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ 
নেকাব পরায় ছাত্রীকে কটাক্ষ, ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি
নেকাব পরায় ছাত্রীকে কটাক্ষ, ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি
কারিগরি শিক্ষায় কমছে আগ্রহ
কারিগরি শিক্ষায় কমছে আগ্রহ
জিডিএফের স্থায়ী জায়গা ও আধুনিক ভবন নির্মাণে সিসিকে স্মারকলিপি
জিডিএফের স্থায়ী জায়গা ও আধুনিক ভবন নির্মাণে সিসিকে স্মারকলিপি
সিলেটে নিসচার বৃক্ষরোপণ কর্মসূচি
সিলেটে নিসচার বৃক্ষরোপণ কর্মসূচি
খেলাফত মজলিস মহানগরের কার্যনির্বাহী পরিষদের বৈঠক
খেলাফত মজলিস মহানগরের কার্যনির্বাহী পরিষদের বৈঠক
সিলেট মহানগরীর ৬ ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি
সিলেট মহানগরীর ৬ ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি
রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটি পরিবারের ফুলেল শুভেচ্ছা
রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটি পরিবারের ফুলেল শুভেচ্ছা
পাঠানটুলা জামেয়ায় সীরাতুন্নবী মাহফিলে আহমাদ শরীফ বিন আসাদ: মহানবীর শিক্ষাই মানবতার মুক্তির সঠিক পথ
পাঠানটুলা জামেয়ায় সীরাতুন্নবী মাহফিলে আহমাদ শরীফ বিন আসাদ: মহানবীর শিক্ষাই মানবতার মুক্তির সঠিক পথ
মিয়ানমার সহযোগিতায় বাস্তব পদক্ষেপের তাগিদ শরণার্থী সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের ওপর জোর
মিয়ানমার সহযোগিতায় বাস্তব পদক্ষেপের তাগিদ শরণার্থী সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের ওপর জোর
সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে সংকোচন
সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে সংকোচন
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন
সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭%
সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭%
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top