জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

গরু ও চামড়া পাচার রোধে বিজিবি প্রস্তুত: লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া


প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৫, ৮:৫৬:৪৫ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত দিয়ে গরু চোরাচালান ও কোরবানির পশুর চামড়া পাচার রোধে কড়া অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিবির ৪৬ ব্যাটালিয়নের (শ্রীমঙ্গল) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া।
তিনি বলেন, দেশে কোরবানির পশুর চাহিদা পূরণের মতো যথেষ্ট গবাদিপশু রয়েছে। ফলে পার্শ্ববর্তী দেশ থেকে গরু চোরাচালানের কোনো প্রয়োজন নেই। এ কারণে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বিজিবি।
গরু চোরাচালান বন্ধের পাশাপাশি কোরবানির চামড়া পাচার ঠেকাতেও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান তিনি। ঈদের পরে সীমান্ত দিয়ে চামড়া পাচারের আশঙ্কা থাকায় বিজিবি বিশেষ সতর্কতা গ্রহণ করেছে। কেউ পাচারের চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ঈদ উপলক্ষে দেশের মানুষ যেনো নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারেন, সেজন্য সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং ঈদের জামায়াতসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত।
তিনি আরও জানান, সম্প্রতি সীমান্ত এলাকায় ‘পুশইন’ ও অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে। এ ধরনের কার্যক্রম প্রতিরোধে বিজিবি কঠোর নজরদারিতে রয়েছে। স্থানীয় জনগণকে সতর্ক করে বলা হয়েছে, বিজিবির অনুমতি ছাড়া যেনো কেউ সীমান্তের সন্নিকটে না যায়। বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় সচেতনতামূলক সভাও করা হচ্ছে।

মৌলভীবাজার এর আরও খবর
কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গণমাধ্যমকর্মীদের সাথে জনতা ব্যাংক শ্রীমঙ্গল শাখা ব্যবস্থাপকের মতবিনিময়

গণমাধ্যমকর্মীদের সাথে জনতা ব্যাংক শ্রীমঙ্গল শাখা ব্যবস্থাপকের মতবিনিময়

মৌলভীবাজারে সাবেক এমপিপুত্র ও যুবলীগ নেতা গ্রেপ্তার

মৌলভীবাজারে সাবেক এমপিপুত্র ও যুবলীগ নেতা গ্রেপ্তার

মৌলভীবাজারে মহিষবাহী পিকআপ ডাকাতি, গ্রেফতার ৫

মৌলভীবাজারে মহিষবাহী পিকআপ ডাকাতি, গ্রেফতার ৫

সর্বশেষ সংবাদ
এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
সরকারের অদক্ষতা অব্যবস্থাপনায় মানুষ কষ্টে আছে: মাওলানা হাবিব
সরকারের অদক্ষতা অব্যবস্থাপনায় মানুষ কষ্টে আছে: মাওলানা হাবিব
তাহিরপুরে হাওরে দ্রুত পানি কমায় বোরো আবাদ নিয়ে শংকা
তাহিরপুরে হাওরে দ্রুত পানি কমায় বোরো আবাদ নিয়ে শংকা
কানাইঘাটে শ্রমিক ট্রেড ইউনিয়নের মানববন্ধন
কানাইঘাটে শ্রমিক ট্রেড ইউনিয়নের মানববন্ধন
নবীগঞ্জের ফুলন বিলে অবৈধ পুকুর বাণিজ্য
নবীগঞ্জের ফুলন বিলে অবৈধ পুকুর বাণিজ্য
প্রবাসীদের এনআইডি, ভোটাধিকার ও দ্বৈত নাগরিকত্বের জটিলতা নিরসনের দাবি
প্রবাসীদের এনআইডি, ভোটাধিকার ও দ্বৈত নাগরিকত্বের জটিলতা নিরসনের দাবি
সিউকের আনুষ্ঠানিক সেবা প্রদান শুরু
সিউকের আনুষ্ঠানিক সেবা প্রদান শুরু
কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
কেমুসাস সাহিত্য সম্মেলন-২০২৬-এর নিবন্ধন কার্যক্রম উদ্বোধন
কেমুসাস সাহিত্য সম্মেলন-২০২৬-এর নিবন্ধন কার্যক্রম উদ্বোধন
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪০
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৪০
সিলেটে আরও ২৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ২৪ ডেঙ্গুরোগী শনাক্ত
ধর্ষণ-হত্যা মামলায় আসামির জামিন নামঞ্জুর, বাবাকে হুমকি
ধর্ষণ-হত্যা মামলায় আসামির জামিন নামঞ্জুর, বাবাকে হুমকি
কাষ্টঘরে যুবক হত্যা, প্রধান আসামি গ্রেফতার
কাষ্টঘরে যুবক হত্যা, প্রধান আসামি গ্রেফতার
গোপনে যৌন উত্তেজক সিরাপ তৈরি, ব্যবসায়ীর কারাদণ্ড
গোপনে যৌন উত্তেজক সিরাপ তৈরি, ব্যবসায়ীর কারাদণ্ড
সিলেটে তরুণী ধর্ষণ, নরসিংদীতে যুবক গ্রেফতার
সিলেটে তরুণী ধর্ষণ, নরসিংদীতে যুবক গ্রেফতার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top