জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন


প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২৫, ৭:৫১:৩৫ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় খাসজমি থেকে ভূমিহীনদের উচ্ছেদ বন্ধ এবং বন্দোবস্ত পুনরায় প্রদানসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
শুক্রবার দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি, মুরইছড়া, তুথবাড়ী, জুগিটিলা, গণকিয়া ও হেবাইরতল গ্রামের বাসিন্দাদের উদ্যোগে তুথবাড়ী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মধা ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মো. রিপন আহমদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হারিছ আলী আশরাফ, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ হেলাল, যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল কাহির, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক কয়ছর আহমদ, বিএনপি নেতা আব্দুল মুতলিব, স্থানীয় বাসিন্দা নেছার আহমদ, ইউনুস মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, এই অঞ্চলের মানুষ শত বছরের বেশি সময় ধরে এখানে বসবাস করছেন। এখানে রয়েছে ৫০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জা ও ধর্মীয় উপাসনালয়। প্রায় ৫০ হাজারেরও বেশি মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে এসব এলাকায় বসবাস করছেন। তারা অভিযোগ করেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পুনর্বাসন ছাড়াই বসতবাড়ি ভাঙচুর ও উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এতে সাধারণ মানুষ মানবেতর জীবন যাপন করছেন।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, আমরা দেশের নাগরিক, ভোটার ও করদাতা। অথচ আমাদের বসতবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। রোহিঙ্গারা যদি এ দেশে বসবাস করতে পারে, তাহলে দেশের নাগরিক হয়ে আমরা কেন পারবো না। তাদের দাবি, এসব জমির এক সময়ের মালিক ছিলেন সিলেটের জমিদাররা। তারা সরকার থেকে বন্দোবস্ত নিয়ে এই জমি রেজিস্ট্রারিভিত্তিকভাবে স্থানীয়দের কাছে বিক্রি করেন। পরবর্তীতে জমিদারি প্রথা বিলুপ্ত হলেও সরকার মালিকানা নিশ্চিত করেনি। বর্তমানে জমি সরকারের মালিকানায় ফিরলেও প্রকৃত বসবাসকারীদের উচ্ছেদ করা হচ্ছে, যা অমানবিক। এ বিষয়ে তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ভূমি উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন বলেন, আমরা কোনো প্রকৃত ভূমিহীনকে উচ্ছেদ করছি না বরং যারা প্রভাব খাটিয়ে বছরের পর বছর ধরে সরকারি খাস জমি দখল করে রেখেছেন, তাদের কাছ থেকে এসব জায়গা উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্ধারকৃত জমি প্রকৃত ভূমিহীনদের বন্দোবস্ত দেওয়া হবে।

প্রচ্ছদ এর আরও খবর
জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী

জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী

একাত্তরে যারা যুদ্ধ করেছিল, তারা স্বাধীন ও সমৃদ্ধ দেশ চেয়েছিল: শিশির মনির

একাত্তরে যারা যুদ্ধ করেছিল, তারা স্বাধীন ও সমৃদ্ধ দেশ চেয়েছিল: শিশির মনির

গোয়াইনঘাটে ৮ ড্রেজার ধ্বংস

গোয়াইনঘাটে ৮ ড্রেজার ধ্বংস

কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ দুইজন আটক

কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ দুইজন আটক

সর্বশেষ সংবাদ
জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী
জনগণের প্রত্যাশা পূরণে দলকে সংগঠিত থাকতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী
একাত্তরে যারা যুদ্ধ করেছিল, তারা স্বাধীন ও সমৃদ্ধ দেশ চেয়েছিল: শিশির মনির
একাত্তরে যারা যুদ্ধ করেছিল, তারা স্বাধীন ও সমৃদ্ধ দেশ চেয়েছিল: শিশির মনির
গোয়াইনঘাটে ৮ ড্রেজার ধ্বংস
গোয়াইনঘাটে ৮ ড্রেজার ধ্বংস
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ দুইজন আটক
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ দুইজন আটক
মতানৈক্য ভুলে সাংগঠনিক কার্যক্রম জোরদার করুন : জি.কে গউছ
মতানৈক্য ভুলে সাংগঠনিক কার্যক্রম জোরদার করুন : জি.কে গউছ
ঐক্য-সম্প্রীতি ও সমতার আহ্বান আনোয়ার ইব্রাহিমের
ঐক্য-সম্প্রীতি ও সমতার আহ্বান আনোয়ার ইব্রাহিমের
নগরে সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু
নগরে সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু
শান্তিগঞ্জে নৌকা বাইচে জনতার ঢল
শান্তিগঞ্জে নৌকা বাইচে জনতার ঢল
পবিত্র নগরীর নিরাপত্তা হুমকির চেষ্টা অগ্রহণযোগ্য : আনোয়ার ইব্রাহিম
পবিত্র নগরীর নিরাপত্তা হুমকির চেষ্টা অগ্রহণযোগ্য : আনোয়ার ইব্রাহিম
রোটারি ক্লাব হোয়াইট স্টোনের বৈদ্যুতিক পাখা বিতরণ
রোটারি ক্লাব হোয়াইট স্টোনের বৈদ্যুতিক পাখা বিতরণ
নগরে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নগরে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চৌখিদেখিতে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
চৌখিদেখিতে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় ২ নৃত্যশিল্পী ধর্ষণ মামলার আসামী সিলেটে গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় ২ নৃত্যশিল্পী ধর্ষণ মামলার আসামী সিলেটে গ্রেফতার
সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top