শ্রীমঙ্গল আনসার ব্যাটালিয়নে মোটর ড্রাইভিং ও মেকানিক্স প্রশিক্ষণের সমাপনী
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২৫, ৯:১০:০১ অপরাহ্ন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল আনসার ব্যাটালিয়ন কালাপুর এর পুরুষ সদস্যদের জন্য পরিচালিত মোটর ড্রাইভিং ও মেকানিক্স প্রশিক্ষণের সমাপনি বুধবার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান। অনুষ্ঠানে উপমহাপরিচালক প্রশিক্ষণপ্রাপ্ত সকল প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণলদ্ধ জ্ঞানকে ব্যক্তি উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে কাজে লাগানোর আহবান জানান, যাতে বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখা যায়।
তিনি আরো বলেন, বাংলাদেশে দক্ষ চালকের ঘাটতি রয়েছে, তাই একজন দক্ষ চালক হওয়া অত্যন্ত জরুরি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দক্ষ, পেশাদার ও মানবিক চালক তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ এনামুল খান, বিভিএমএস, পরিচালক শ্রীমঙ্গল আনসার ব্যাটালিয়ন। উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট মোঃ শাহনেওয়াজ হোসেন এবং শ্রীমঙ্গল আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাহিদ হোসেন।
উল্লেখ্য, প্রশিক্ষণের প্রথম পর্যায়ে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী সফলভাবে কোর্স সম্পন্ন করেন। তারা বিআরটিএ লাইসেন্সিং পরীক্ষার নির্ধারিত তারিখের চার দিন আগে এসে অনুশীলন ও প্রস্তুতির জন্য উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তি






