জুড়ীতে জুলাই শহীদ দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৫, ৬:৪৯:৪৩ অপরাহ্ন

জুড়ী সংবাদদাতা: মৌলভীবাজার জেলার জুড়ীতে জুলাই শহীদ দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জুলাইয়ের গল্প বলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বাবলু সুত্রধর।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরশেদুল আলম ভূঁইয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, ছাত্র সমন্বয়ক আফজাল হোসেন, আকবর হোসেন তামিম প্রমুখ।
এছাড়াও জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।






