কুলাউড়ায় নবাব আলী ছফদর খানের মৃত্যুবার্ষিকীতে সভা
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৫, ৮:২২:৫১ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বীর মুক্তিযোদ্ধা ও শ্রমিক নেতা নবাব আলী ছফদর খান রাজার ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার রবিরবাজারস্থ সুলতান কমপ্লেক্সে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভা আয়োজক কমিটির আহবায়ক মাহমুদুর রহমান চৌধুরী ওয়েছের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মরহুমের পুত্র ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, সাপ্তাহিক হক কথার সম্পাদক সৈয়দ ইরফানুল বারি, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান, সদস্য আব্দুল জলিল জামাল, জেলা গণতান্ত্রিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, কৃষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালিক জিলা, সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মুহিদ্দিন হোসেন, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, পৃথিমপাশা ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর ও কমরেড আব্দুল লতিফ, ভূকশিমইল ইউপির চেয়ারম্যান আজিজুর রহমান মনির, নবাব পরিবারের সদস্য নবাব আলী বাকর খান হাসনাইন, নবাব আলী নকি খান, বিএনপি নেতা আকদ্দছ আলী মাস্টার ও সমাজসেবক তোফায়েল চৌধুরী প্রমুখ।






