জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

রাজনীতিতে বোঝাপড়ার অভাব থাকলে তিক্ততা বাড়বে: মির্জা ফখরুল

প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৫, ৮:৩৭:২৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাব থাকলে ভবিষ্যতে রাজনীতিতে তীব্র তিক্ততা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “দলগুলোর মধ্যে একটা ন্যূনতম বোঝাপড়া থাকা জরুরি। তা না হলে রাজনীতিতে কাঁদা ছোড়াছুড়ি বাড়বে, গণতন্ত্রের অপব্যাখ্যা হবে এবং রাজনৈতিক পরিবেশ আরও কলুষিত হয়ে উঠবে।”

বৃহস্পতিবার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।গণতন্ত্রে নিজের আস্থার কথা জানিয়ে ফখরুল বলেন, “দীর্ঘ লড়াই-সংগ্রামের পর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার একটি নতুন সুযোগ এসেছে। বিপ্লব যারা করবেন, তারা বিপ্লবী দল গড়বেন, বিপ্লবী সরকার গঠন করবেন এবং বিপ্লব সফল করবেন।”

তিনি বলেন, “নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে সরকারে যেতে চাই। জনগণের কাছে ওয়াদাবদ্ধ কাজগুলো করার চেষ্টা করবো। যদি জনগণ গ্রহণ করে, তাহলে আসব, না হলে আসব না। মতপ্রকাশের স্বাধীনতা ও বিচারপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে হবে।”

প্রযুক্তিগত ও মনস্তাত্ত্বিক পরিবর্তনের কথা তুলে ধরে ফখরুল বলেন, “মানুষের মনমানসিকতা বদলাচ্ছে, পুরোনো কাঠামোতে রাজনীতি টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। চীন ও আমেরিকার উদাহরণ দেখিয়ে বলেন, আমাদের দরকার মুক্ত সমাজ ও মুক্ত রাষ্ট্র গড়া।”

তিনি অভিযোগ করেন, “১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেলেও এখনো আমরা অভ্যন্তরীণ নানা ‘গোলামির’ বেড়াজালে বন্দি। এই মনস্তত্ত্ব থেকে বেরিয়ে বড় করে ভাবতে হবে।”

গণঅভ্যুত্থানে শহীদদের তালিকা এখনো তৈরি না করায় অন্তর্র্বতী সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, “এক বছরের বেশি সময়েও শহীদদের তালিকা করা হয়নি। যারা জীবন দিয়েছে, তাদের পুনর্বাসনের উদ্যোগও নেওয়া হয়নি।”

আবেগপ্রবণ কণ্ঠে তিনি বলেন, “গতকাল সাত বছরের এক শিশু এসে আমাকে জড়িয়ে ধরে বলেছে, তার খুলিটা প্লাস্টিকের। এর চেয়ে বড় ত্যাগ আর কিছু হতে পারে না। আমরা যদি সঠিকভাবে দাঁড়াতে না পারি, তবে তাদের সামনে আমরা প্রতারণা করবো।”

রাষ্ট্র সংস্কারে ১২টি মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্ভাব্য ঐকমত্যকে ‘ইতিবাচক’ বলে উল্লেখ করেন ফখরুল। বলেন, “যদি এসব মৌলিক বিষয়ে সমাধানে পৌঁছানো যায়, তবে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব। এতে রাজনৈতিক দ্বিধা দূর হবে।”

প্রচ্ছদ এর আরও খবর
ভূকশিমইল কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

ভূকশিমইল কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলা

বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলা

উন্নয়নে মানের ক্ষেত্রে কোনো আপস নয়: সিসিক প্রশাসক

উন্নয়নে মানের ক্ষেত্রে কোনো আপস নয়: সিসিক প্রশাসক

নৈতিকতা-দক্ষতার সমন্বয়ে দেশ গড়ার আহ্বান : এমসি কলেজে শিবিরের নবীনবরণে জাহিদুল

নৈতিকতা-দক্ষতার সমন্বয়ে দেশ গড়ার আহ্বান : এমসি কলেজে শিবিরের নবীনবরণে জাহিদুল

সর্বশেষ সংবাদ
শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ
শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ
জগন্নাথপুরে মোবাইল কোর্টে ২ জনের দণ্ড
জগন্নাথপুরে মোবাইল কোর্টে ২ জনের দণ্ড
ভূকশিমইল কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
ভূকশিমইল কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলা
বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলা
উন্নয়নে মানের ক্ষেত্রে কোনো আপস নয়: সিসিক প্রশাসক
উন্নয়নে মানের ক্ষেত্রে কোনো আপস নয়: সিসিক প্রশাসক
নৈতিকতা-দক্ষতার সমন্বয়ে দেশ গড়ার আহ্বান : এমসি কলেজে শিবিরের নবীনবরণে জাহিদুল
নৈতিকতা-দক্ষতার সমন্বয়ে দেশ গড়ার আহ্বান : এমসি কলেজে শিবিরের নবীনবরণে জাহিদুল
মিছিলের প্রস্তুতিকালে ৩০ ছাত্রলীগ নেতাকর্মী আটক
মিছিলের প্রস্তুতিকালে ৩০ ছাত্রলীগ নেতাকর্মী আটক
জালালাবাদ গ্যাসে দুদকের অভিযান
জালালাবাদ গ্যাসে দুদকের অভিযান
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৬১
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৬১
ফ্ল্যাটে অনৈতিক কাজ নারী-পুরুষসহ আটক ৬
ফ্ল্যাটে অনৈতিক কাজ নারী-পুরুষসহ আটক ৬
সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সরকার ৭ মাসেই জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে : ডা. শফিকুর রহমান এমপি
সরকার ৭ মাসেই জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে : ডা. শফিকুর রহমান এমপি
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন : ৩ জনকে জরিমানা
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন : ৩ জনকে জরিমানা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top