করোনায় আরো একজনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৫, ৯:১২:০৯ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : দেশে করোনায় আরো এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) করোনায় একজনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে একজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরে আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২০ জনে।শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩০ জনে। একই সময়ে সারা দেশে ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনাভাইরাস মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২.০৮ শতাংশ।






