বিশ্বনাথ আমজাদ উল্লাহ ডিগ্রি কলেজ গভর্ণিং বডির সভাপতি হলেন ময়নুল
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৫, ৯:৩৬:১২ অপরাহ্ন

উত্তর বিশ্বনাথ আমজাদ উল্লাহ ডিগ্রি কলেজের গভর্ণিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ময়নুল হক। সম্প্রতি তাকে এই পদে নির্বাচিত করা হয়।
মোহাম্মদ ময়নুল হক নিখোঁজ বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর একান্ত সচিব এবং সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ ও দপ্তর সম্পাদক দায়িত্ব পালন করেছিলেন। বিজ্ঞপ্তি






