জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

মানুষ প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়: তারেক রহমান

প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৫, ১০:১৯:০৭ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আর কথামালার রাজনীতি চায় না। মানুষ পরিবর্তন চায়, প্রতিশ্রুতি চায় না। চায় প্রতিশ্রুতির বাস্তবায়ন। জনগণের সেই প্রত্যাশা পূরণে বিএনপি বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। যেগুলো বেসিক জিনিস আমরা সেখান থেকেই শুরু করব।

সোমবার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজধানীর ইঞ্জনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজিত “ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা” শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারকে সম্মাননা প্রদান প্রধান অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তারেক রহমান বলেন, বিএনপি জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করছে। দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টি ও নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মানুষ এখন পরিবর্তন চায়, প্রতিশ্রুতির বাস্তবায়ন চয়ই। জনগণের রায় নিয়ে আমরা মানুষের প্রতিশ্রুতি পূরণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, বিএনপি দেশের প্রত্যেক মানুষকে তার নিজ অবস্থানে থাকে সাবলম্বী করার উদ্যোগ নেবে। যুবসমাজের কর্মসংস্থান তৈরি করা হবে। দেশব্যাপী ভাষা শিক্ষা কোর্স চালু করবে বিএনপি। একাধিক ভাষা শেখার মাধ্যমে বিদেশে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ বাড়বে।

তারেক রহমান জানান, ভবিষ্যতে নারী-পুরুষ উভয়কে উদ্যোক্তা ও বিনিয়োগকারী হিসেবে গড়ে তোলা হবে। ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসার ঘটানো হবে। শিক্ষিত বেকার সৃষ্টির পেছনে বর্তমান শিক্ষা কারিকুলাম দায়ী উল্লেখ করে তারেক রহমান জানান, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা কারিকুলাম যুগপোযোগী হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে বিএনপির বিশেষজ্ঞ টিম কাজ করছে। তাছাড়া প্রান্তিক পর্যায়ে জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেবে বিএনপি।

তারেক রহমান আরো জানান, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশের কৃষি ও মেহনতী মানুষের ভাগ্য পরিবর্তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই ঐতিহাসিক খাল খনন কর্মসূচি আবার চালু করবে। তাছাড়া বন্যা খরা থেকে রক্ষা পেতে দেশব্যাপী ২৫ কোটি গাছের চারা রোপন করা হবে।

যুবদলকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুবদলের বহু নেতাকর্মী শহীদ হয়েছেন, আহত হয়েছেন। এখন আপনাদের দায়িত্ব জনগণের আস্থা অর্জনে কাজ করা। বিএনপির পরিকল্পনা গুলো জনগণের কাছে তুলে ধরা। কারণ জনগণের আস্থা অর্জন করতে পারলেই আপনি নেতা, জনগণ প্রত্যাখ্যান করলে আপনি নেতা নন। তিনি বলেন, প্রশাসনিক সহায়তায় নেতৃত্ব প্রদর্শন করা যায় আর জনগণ সমর্থন দিলে নেতা হওয়া যায়। তাই জনগণের আস্থায় থাকুন।

প্রচ্ছদ এর আরও খবর
ভূকশিমইল কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

ভূকশিমইল কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলা

বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলা

উন্নয়নে মানের ক্ষেত্রে কোনো আপস নয়: সিসিক প্রশাসক

উন্নয়নে মানের ক্ষেত্রে কোনো আপস নয়: সিসিক প্রশাসক

নৈতিকতা-দক্ষতার সমন্বয়ে দেশ গড়ার আহ্বান : এমসি কলেজে শিবিরের নবীনবরণে জাহিদুল

নৈতিকতা-দক্ষতার সমন্বয়ে দেশ গড়ার আহ্বান : এমসি কলেজে শিবিরের নবীনবরণে জাহিদুল

সর্বশেষ সংবাদ
শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ
শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ
জগন্নাথপুরে মোবাইল কোর্টে ২ জনের দণ্ড
জগন্নাথপুরে মোবাইল কোর্টে ২ জনের দণ্ড
ভূকশিমইল কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
ভূকশিমইল কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলা
বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলা
উন্নয়নে মানের ক্ষেত্রে কোনো আপস নয়: সিসিক প্রশাসক
উন্নয়নে মানের ক্ষেত্রে কোনো আপস নয়: সিসিক প্রশাসক
নৈতিকতা-দক্ষতার সমন্বয়ে দেশ গড়ার আহ্বান : এমসি কলেজে শিবিরের নবীনবরণে জাহিদুল
নৈতিকতা-দক্ষতার সমন্বয়ে দেশ গড়ার আহ্বান : এমসি কলেজে শিবিরের নবীনবরণে জাহিদুল
মিছিলের প্রস্তুতিকালে ৩০ ছাত্রলীগ নেতাকর্মী আটক
মিছিলের প্রস্তুতিকালে ৩০ ছাত্রলীগ নেতাকর্মী আটক
জালালাবাদ গ্যাসে দুদকের অভিযান
জালালাবাদ গ্যাসে দুদকের অভিযান
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৬১
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৬১
ফ্ল্যাটে অনৈতিক কাজ নারী-পুরুষসহ আটক ৬
ফ্ল্যাটে অনৈতিক কাজ নারী-পুরুষসহ আটক ৬
সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সরকার ৭ মাসেই জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে : ডা. শফিকুর রহমান এমপি
সরকার ৭ মাসেই জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে : ডা. শফিকুর রহমান এমপি
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন : ৩ জনকে জরিমানা
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন : ৩ জনকে জরিমানা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top