বড়লেখায় পুলিশের অভিযানে ৫ আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৫, ৭:৫৭:১১ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখা থানা পুলিশ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে। এর মধ্যে একজনের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে পৃথকস্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাদেরকে কারাগারে পাঠিয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার গজভাগ গ্রামের মৃত সামছুলের হকের ছেলে ছাদ উদ্দিন ছাদু (৫৫), দক্ষিণভাগ এলাকার আকদ্দছ আলীর ছেলে সাহেল আহমদ (২৫), দেউলগ্রামের মৃত আব্দুল করিমের ছেলে রুয়েল আহমদ (৪০) ও তার স্ত্রী জুবেদা বেগম (৩০) এবং বালিচর এলাকার সামছুল ইসলামের ছেলে আব্দুল আহাদকে (৩৫)। অভিযানের সময় আব্দুল আহাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেফতার আসামিদের বুধবার দুপুরে পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করেন। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।





