শাবিতে অনুমোদন ব্যতীত যন্ত্রপাতি ক্রয় না করার নির্দেশনা
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৫, ৯:৩২:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে কম্পিউটার ও তথ্য কেন্দ্রের অনুমোদন ব্যতীত কোনো দপ্তর বা বিভাগে নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি ক্রয় না করার নির্দেশনা দিয়েছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বুধবার বিশ^বিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও তথ্য কেন্দ্রের অনুমোদন ব্যতীত কোনো দপ্তর বা বিভাগে নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি রাউটার, সুইচ, হাব ইত্যাদি স্থাপন করা যাবে না। ইতোমধ্যে যারা ব্যক্তিগত অথবা বিভাগ কর্তৃক নেটওয়ার্ক যন্ত্রপাতি ক্রয় করে স্থাপন করেছেন, তাঁরা কম্পিউটার ও তথ্য কেন্দ্রকে প্রয়োজনীয় কার্যার্থে পত্র মারফত অবহিত করবেন। ভবিষ্যতে এ ধরণের কাজ থেকে বিরত থাকতেও নির্দেশনা দেওয়া হয়।






