জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সুবিপ্রবি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন


প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৫, ৭:২১:৩১ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সিএসই বিভাগের প্রভাষক শান্তা রানী সাহার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. সাইদুর রহমান বলেন, গ্রামীণ জনপদে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে সুবিপ্রবি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এখানকার শিক্ষার্থীরা যাতে মানসম্মত শিক্ষা লাভ করতে পারে, সে জন্য সরকার ও মঞ্জুরি কমিশন সব ধরনের সহযোগিতা করবে। তিনি শিক্ষার্থীদেরকে সৎ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নিজাম উদ্দিন বলেন, সুবিপ্রবি একটি স্বপ্নের বিশ্ববিদ্যালয়, যা ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ইতিমধ্যে একটি ডাবল ডেকার বাস সংযোজন করা হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য হলের ব্যবস্থা করা হয়েছে। ছাত্রছাত্রীদের সুবিধার্থে যা যা প্রয়োজন সব করা হবে।
নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, তোমরা যেন এ বিশ্ববিদ্যালয়ের নামের সাথে সঙ্গতি রেখে সততা, অধ্যবসায় ও উদ্যমে এগিয়ে যাও। আমরা তোমাদের জন্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. হারুন অর রশিদ, প্রক্টর প্রফেসর ড. শেখ আব্দুল লতিফ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও ওরিয়েন্টেশন কমিটির আহ্বায়ক ড. মোবারক হোসেন, রসায়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ মাহমুদ, সিএসই বিভাগের চেয়ারম্যান আনোয়ার হোসেন ওয়াদুদ এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হেমায়েত মিয়া।
এছাড়া বক্তব্য রাখেন আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব, আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাকবীর এ এইচ চৌধুরী, রসায়ন বিভাগের শিক্ষার্থী পূজা রায়, নবীন শিক্ষার্থীদের পক্ষে গণিত বিভাগের সাজ্জাদ হোসেন সুজা, পদার্থবিজ্ঞানের সোহেল রানা, রসায়নের সোহাদা জান্নাত নার্গিছ ও আল বারাদী, এবং সিএসই বিভাগের জুই রানী নাথ।

প্রচ্ছদ এর আরও খবর
নবজাতক মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মেন্টারনিটি কেয়ার ইউনিটে ভর্তি বন্ধ 

নবজাতক মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মেন্টারনিটি কেয়ার ইউনিটে ভর্তি বন্ধ 

এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

সরকারের অদক্ষতা অব্যবস্থাপনায় মানুষ কষ্টে আছে: মাওলানা হাবিব

সরকারের অদক্ষতা অব্যবস্থাপনায় মানুষ কষ্টে আছে: মাওলানা হাবিব

তাহিরপুরে হাওরে দ্রুত পানি কমায় বোরো আবাদ নিয়ে শংকা

তাহিরপুরে হাওরে দ্রুত পানি কমায় বোরো আবাদ নিয়ে শংকা

সর্বশেষ সংবাদ
কুয়েতে ৫ বাংলাদেশি গ্রেফতার
কুয়েতে ৫ বাংলাদেশি গ্রেফতার
কিউএস র‌্যাঙ্কিংয়ে শাবিসহ দেশের ৫২ বিশ্ববিদ্যালয়
কিউএস র‌্যাঙ্কিংয়ে শাবিসহ দেশের ৫২ বিশ্ববিদ্যালয়
নগরীতে ২৪ জন গ্রেফতার
নগরীতে ২৪ জন গ্রেফতার
জৈন্তায় ৬৮ বোতল মদসহ ৩ জন আটক
জৈন্তায় ৬৮ বোতল মদসহ ৩ জন আটক
সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সিলেটে হাম উপসর্গে আরও ১ মৃত্যু
সিলেটে হাম উপসর্গে আরও ১ মৃত্যু
নবজাতক মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মেন্টারনিটি কেয়ার ইউনিটে ভর্তি বন্ধ 
নবজাতক মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মেন্টারনিটি কেয়ার ইউনিটে ভর্তি বন্ধ 
মালিক-শ্রমিকদের স্বার্থবিরোধী গেজেট সংশোধনের দাবিতে সমাবেশ
মালিক-শ্রমিকদের স্বার্থবিরোধী গেজেট সংশোধনের দাবিতে সমাবেশ
মোছাব্বির আহমদ একাডেমির মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মোছাব্বির আহমদ একাডেমির মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
লিডিং ইউনিভার্সিটিতে পর্যটন মেলা উদ্বোধন
লিডিং ইউনিভার্সিটিতে পর্যটন মেলা উদ্বোধন
অক্টোবরে সিলেটের সড়কে ঝরল ২৭ প্রাণ
অক্টোবরে সিলেটের সড়কে ঝরল ২৭ প্রাণ
কর্মী নিয়োগে যৌথ নজরদারির উদ্যোগ বাংলাদেশ-মালয়েশিয়ার
কর্মী নিয়োগে যৌথ নজরদারির উদ্যোগ বাংলাদেশ-মালয়েশিয়ার
শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে তিন দোকান পুড়ে ছাই
শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে তিন দোকান পুড়ে ছাই
লংলা কলেজে এমপি শকুকে সংবর্ধনা 
লংলা কলেজে এমপি শকুকে সংবর্ধনা 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top