বিএনপি সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে অঙ্গিকারাবদ্ধ : ড. এনামুল হক চৌধুরী
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৫, ৯:৫২:০৩ অপরাহ্ন

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড.মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, স্বাস্থ্যসেবা প্রতিটি নাগরিকের অন্যতম মৌলিক অধিকার হলেও এর বাস্তব প্রতিফলন আজও প্রত্যাশিত মাত্রায় উপনীত হতে পারেনি। আমাদের নেতা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার ২৬তম ধারায় স্বাস্থ্যখাত সংস্কারের প্রস্তাব করা হয়েছে। এ ধারা অনুযায়ী ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতির ভিত্তিতে উন্নত কল্যাণকামী রাষ্ট্রে বিদ্যমান ব্যবস্থার আলোকে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিএনপি অঙ্গিকারাবদ্ধ।
তিনি মঙ্গলবার (১২ আগস্ট) সকালে বিয়ানীবাজার উপজেলার আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি পুরো ক্যাম্প পরিদর্শন করেন চিকিৎসক ও রোগীদের সাথে কুশলাদি বিনিময় করেন। এমন উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের আয়োজনে এবং আছিরগঞ্জ গ্রামের কৃতিসন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী শাহিন জলিল, যুক্তরাজ্য প্রবাসী মোসলেহ উদ্দিন মাসুম আহমদ ও সাইফুল আলমের সহযোগিতায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে কয়েক শতাধিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ দেয়া হয়।
অধ্যক্ষ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি গোলাম কিবরিয়া শাহিন, যুক্তরাজ্য প্রবাসী নজরুল আলম, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি ক্ষুদ্র ঋণ বিষয় সম্পাদক ও আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ এর এডহক কমিটির সদস্য খোরশেদ আলম, বিয়ানীবাজার উপজেলা বিএনপির কৃষি বিষয় সম্পাদক জয়নাল আবেদীন, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সাবেক নেতা আব্দুল খালিক, সাবেক ছাত্রদল নেতা ফয়জুয় আলম, বিয়ানীবাজার উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয় সম্পাদক এবাদুল হক, বাদেপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন উদ্দিন যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, মাছুম আহমদ, দিললা উদ্দিন, তানভীর আহমদ মিলাদ, সাহেদ আহমদ, সামীউল হক, তানভীর আহমদ, তুহিন, মাহিন, মান্না, মুন্না, রুবেল ও ফাহিম। এছাড়া অনুষ্ঠানে আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি






