জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

লালাবাজারে সংঘর্ষের ঘটনায় মামলা, আসামী ৮০, আটক ২


প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৫, ৯:২৮:১৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে যাত্রী ছাউনি ও ড্রেন নির্মাণ নিয়ে দুই ব্যক্তির কথা-কাটাকাটির জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট ) রাত ৯টার সময় এই ঘটনা ঘটে। সংঘর্ষ চলে ১১ টা পর্যন্ত। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। এতে উভয় পক্ষের ৩০ জন আহত এবং রেষ্টুরেন্ট ও মোটরসাইকেল ভাংচুর করা হয়। গুরুতর আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে লালাবাজারে সংঘর্ষের ঘটনায় শনিবার (১৬ আগস্ট) রাতে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী সিপতাকে প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখ পূর্বক দায়েরকৃত মামলায় অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামী করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপির দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমান। শুক্রবার রাতে ঘটনাস্থল থেকে আটক ২ জনকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- শিমুল মিয়া (২০) ও আব্দুর রহমান (২২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার সময় লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভায় ব্যবসায়ী জুবায়ের আহমদ লিটন ও বিএনপি নেতা আমিনুর চৌধুরী সিপতার মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে জুবায়ের আহমদ লিটনের ব্যবসা প্রতিষ্ঠান পাঁপড়ী রেষ্টুরেষ্টে ব্যাপক ভাংচুর করা হয়। এছাড়া সেখানে রাখা ৪টি মোটরসাইকেলও ভাংচুর হয়। এতে ১০ লাখ টাকার মত ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আহত ব্যবসায়ী জুবায়ের আহমদ লিটন বিএনপি সমর্থিত ও প্রতিপক্ষ আমিনুর চৌধুরী সিপতা লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তাই দলীয় নেতাকর্মীদের নিয়ে ব্যাবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর চালানো হয়েছে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, লালাবাজারে নর্দমা নির্মাণকাজ চলমান। এ নিয়ে বাজারের মসজিদের পাশে থাকা একটি যাত্রীছাউনি ভাঙা হবে কি না-তা নিয়ে বিরোধ তৈরি হয়। লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সিপতা ছাউনি ভেঙে নর্দমা নির্মাণে সমর্থন করেন। বাজারের ব্যবসায়ী ও মসজিদ কমিটির কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ লিটন এবং তাঁর লোকজন ছাউনি রেখে কাজ করার পক্ষ নেন। এ নিয়ে দুপক্ষের মাঝে সংঘর্ষ বাঁেধ।

 

শেষ পাতা এর আরও খবর
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক

ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

সর্বশেষ সংবাদ
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top