দোয়ারায় জাতীয় মৎস সপ্তাহ পালিত
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৫, ৬:৫৬:১৭ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি: ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ স্লোগানে সুনামগঞ্জের দোয়ারাবাজারে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। দোয়ারাবাজার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে তেকে র্যালির আয়োজন করা হয়। পরবর্তীতে উপজেলা কনফারেন্স রুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎসচাষীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ। উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ, মৎস্যজীবি প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য চাষী ফরিদ আহমদ, সাংবাদিক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মো. মামুন মুন্সি। সভায় উপজেলা পর্যায়ে মৎস্য উৎপাদনে সফলতার জন্য একজন মৎস্য চাষিকে পুরস্কার প্রদান করা হয়।
পরে বেলা সাড়ে ১২ টায় দোয়ারাবাজার থানা সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। মাছের পোনা অবমুক্ত করেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক ও উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মন।






