সিলেট জেলা বাছাই দাবা প্রতিযোগিতা শুরু
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৫, ৮:১৮:০৬ অপরাহ্ন

৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর আঞ্চলিক (জোন)পর্বে অংশগ্রহণ উপলক্ষে সিলেট জেলা বাছাই দাবা প্রতিযোগিতা বুধবার সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সের ইনডোরে শুরু হয়েছে। জেলা বাছাই দাবা প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া সংস্থা এডহক কমিটির সদস্য শাহাজ উদ্দিন টিপু। স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি।
উপস্থিত ছিলেন মইন উদ্দিন, এম এ জলিল, এডভোকেট শাহজাহান মেহদি, সুলেমান আহমেদ, সনাতন জাহিদ,আসাদুজ্জামান আহাদ,লুতফুর রহমান ও আব্দুল হান্নান। অনুষ্ঠান পরিচালনা করেন বিপুল রায়। প্রতিযোগিতায় ৩২ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন বিকাশ রঞ্জন দাস। বিজ্ঞপ্তি






