জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল বৃহস্পতিবার রাতে


প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৫, ৯:১৪:৩২ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট : ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে আগামী ২৮ আগস্ট (বৃহস্পতিবার) রাত ৮টায়। আর সোমবার (২৫ আগস্ট) পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। দ্বিতীয় ধাপের ফল প্রকাশের পর যারা মনোনয়ন পাবে, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে।

রোববার (২৪ আগস্ট) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার কলেজ পরিদর্শক প্রফেসর রিজাউল হক বলেন, দ্বিতীয় ধাপের ফল প্রকাশ হবে ২৮ তারিখ রাত ৮টায়। এ ধাপে সুযোগ পাবেন মূলত তারা, যারা প্রথম ধাপে কোনো কলেজে আবেদন করেননি অথবা আবেদন করেও মনোনয়ন পাননি কিংবা মনোনীত কলেজ বাতিল করেছেন। ঠিক কতজন শিক্ষার্থী সুযোগ পাবেন, তা এখনই বলা কঠিন। শেষ মুহূর্ত পর্যন্ত আবেদন বাড়তে থাকে। আমরা সোমবার সন্ধ্যা নাগাদ সঠিক চিত্রটা জানতে পারব।

জানা গেছে, এবারের ভর্তি প্রক্রিয়ায় প্রথম ধাপে কলেজে মনোনীত হয়নি ২৫ হাজার ৩৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাই ৫ হাজার ৭৬৫ জন। বোর্ড বলছে, এটি আসন সংকটের কারণে নয়, বরং অনেক শিক্ষার্থী বাস্তবসম্মত সিদ্ধান্ত না নিয়ে কেবল জনপ্রিয় কলেজগুলোকে পছন্দের তালিকায় রেখেছিলেন। ফলে পর্যাপ্ত আসন থাকা সত্ত্বেও তারা বাদ পড়েছেন।

এর আগে, প্রথম ধাপে আবেদন করেছিলেন ১০ লাখ ৭৭ হাজার ৫৮২ জন শিক্ষার্থী। এর মধ্যে ফি জমা দিয়ে আবেদন সম্পন্ন করেছেন ১০ লাখ ৪৭ হাজার ৯৬২ জন। তাদের মধ্যে প্রায় ৯৮ শতাংশ শিক্ষার্থী কলেজে মনোনীত হয়েছেন। সারাদেশের ৯৫ শতাংশ কলেজে শিক্ষার্থী মনোনীত হলেও ৫ শতাংশ কলেজে একজনও ভর্তি হয়নি। এমনকি ১০টি কলেজে কোনো আবেদন পড়েনি।

বোর্ড জানিয়েছে, দ্বিতীয় ধাপ শেষে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর গ্রহণ করা হবে তৃতীয় ধাপের আবেদন। এরপর ৭ থেকে ১৪ সেপ্টেম্বর ভর্তি কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন হবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

শেষ পাতা এর আরও খবর
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক

ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

সর্বশেষ সংবাদ
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top