জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

ছয় মাসে ব্যাংকের চাকরি হারিয়েছেন প্রায় একহাজার

প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪০:৫৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: গত ছয় মাসে দেশের ব্যাংক খাতে কর্মীর সংখ্যা কমেছে প্রায় এক হাজার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে ব্যাংকগুলোতে চাকরি হারিয়েছেন ৯৭৮ জন কর্মী। এর মধ্যে নারী কর্মীর সংখ্যাই বেশি। রোববার সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে ব্যাংক খাতে মোট কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ২৬৭ জন। গত ডিসেম্বরের শেষে এই সংখ্যা ছিল ২ লাখ ১৪ হাজার ২৪৫ জন। অর্থাৎ এ সময়ে কর্মী কমেছে ৯৭৮ জন।

সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নারী কর্মসংস্থানে। জুন শেষে ব্যাংক খাতে কর্মরত নারী কর্মীর সংখ্যা নেমে এসেছে ৩৫ হাজার ৭৮২ জনে, যা মোট কর্মীর ১৬ দশমিক ৭৮ শতাংশ। ছয় মাস আগেও এ সংখ্যা ছিল ৩৭ হাজার ৬৪৯ জন বা ১৭ দশমিক ৫৭ শতাংশ। অর্থাৎ নারী কর্মী কমেছে এক হাজার ৮৬৭ জন। বিপরীতে একই সময়ে পুরুষ কর্মী বেড়েছে ৮৮৯ জন।

বেসরকারি ব্যাংক খাতেই নারী কর্মী হ্রাস সবচেয়ে স্পষ্ট। গত ডিসেম্বরের তুলনায় সেখানে নারী কর্মী কমেছে ২ হাজার ১৪ জন। বর্তমানে এ সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৫০ জনে। তবে রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংকে নারী কর্মী বেড়েছে ৮৩ জন, বিশেষায়িত ব্যাংকে বেড়েছে ৬০ জন এবং বিদেশি ব্যাংকে বেড়েছে ৪ জন।

বাংলাদেশ ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা ও নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই অনেককে ব্যাংকে চাকরি দেওয়া হয়েছিল। সরকার পরিবর্তনের পর তাদের মধ্যে অনেকে চাকরি হারিয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য অংশ নারী।

যদিও সামগ্রিকভাবে ব্যাংক খাতে নারীর সংখ্যা কমেছে, তবু উচ্চ পর্যায়ে তাদের অংশগ্রহণ কিছুটা বেড়েছে। জুন শেষে উচ্চ পর্যায়ের পদে নারীর উপস্থিতি দাঁড়িয়েছে ১০ দশমিক ২৫ শতাংশে, যা গত ডিসেম্বরে ছিল ৯ দশমিক ৭৩ শতাংশ। তবে প্রারম্ভিক পর্যায়ে নারীর উপস্থিতি কমে দাঁড়িয়েছে ১৭ দশমিক ৬৬ শতাংশে, যা ছয় মাস আগে ছিল ১৮ দশমিক ৮৭ শতাংশ।বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও নারীর উপস্থিতি সামান্য কমেছে। গত ডিসেম্বরে যেখানে ছিল ১৩ দশমিক ৬১ শতাংশ, জুন শেষে তা নেমে এসেছে ১২ দশমিক ৯৭ শতাংশে।

শেষ পাতা এর আরও খবর
খাজনা জটিলতায় কোম্পানীগঞ্জে জমি রেজিস্ট্রি ও নামজারি বন্ধ

খাজনা জটিলতায় কোম্পানীগঞ্জে জমি রেজিস্ট্রি ও নামজারি বন্ধ

সিলেটে গণধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

সিলেটে গণধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

গোলাপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

গোলাপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বড়লেখায় গরুর সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বড়লেখায় গরুর সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে শতাধিক তালগাছের চারা রোপণ
জামালগঞ্জে শতাধিক তালগাছের চারা রোপণ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাগপার সমাবেশ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাগপার সমাবেশ
সিলেটে সুধীজনের সঙ্গে শিল্পী ফখরুজ্জামানের রাতের আড্ডা
সিলেটে সুধীজনের সঙ্গে শিল্পী ফখরুজ্জামানের রাতের আড্ডা
খাজনা জটিলতায় কোম্পানীগঞ্জে জমি রেজিস্ট্রি ও নামজারি বন্ধ
খাজনা জটিলতায় কোম্পানীগঞ্জে জমি রেজিস্ট্রি ও নামজারি বন্ধ
বিয়ানীবাজারে এমপি এমরানের বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন
বিয়ানীবাজারে এমপি এমরানের বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন
শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ উন্নতির ভিত্তি তৈরি করে : শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ উন্নতির ভিত্তি তৈরি করে : শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহানগর শিবিরের বিক্ষোভ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহানগর শিবিরের বিক্ষোভ
৫ বছরে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী টাকা!
৫ বছরে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী টাকা!
জাতিসংঘের মঞ্চে ইউনূস গুরুত্ব পেল ‘থ্রি জিরো’
জাতিসংঘের মঞ্চে ইউনূস গুরুত্ব পেল ‘থ্রি জিরো’
বাংলাদেশে শিক্ষিত তরুণদের ৩৬% বেকার : আইএমএফ
বাংলাদেশে শিক্ষিত তরুণদের ৩৬% বেকার : আইএমএফ
পাথর কোয়ারি খুললে পরিবেশ প্রতিবেশ ফের হুমকিতে পড়বে : বেলা
পাথর কোয়ারি খুললে পরিবেশ প্রতিবেশ ফের হুমকিতে পড়বে : বেলা
সিলেটে আরও ৬ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৬ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৬৮
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৬৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫৯
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫৯
রায়নগরে ট্রিপল মার্ডার : তদন্তভার পিবিআইয়ে, ফের রিমান্ডে বাবুল
রায়নগরে ট্রিপল মার্ডার : তদন্তভার পিবিআইয়ে, ফের রিমান্ডে বাবুল
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top