জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

ফাইনালের স্বপ্ন আঁকতেই পারে বাংলাদেশ!


প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৫, ৯:১৮:৫০ অপরাহ্ন


স্পোর্টস ডেস্ক : সাইফ হাসান হয়তো তার ‘মায়ের দেশ’ শ্রীলঙ্কাকেই চমকে দিয়েছেন। শুধু লঙ্কানদের নয়, বাংলাদেশের সমর্থকেরাও তার ব্যাটিং দেখে নতুন স্বপ্ন দেখছেন। এ স্বপ্ন ফাইনালের!

প্রথমেই জয় নিয়ে কথা বলা যাক। শেষ ওভারের উত্তেজনা বাদ দিলে, এটি ছিল এক পরিপূর্ণ ও তৃপ্তিদায়ক জয়। সাম্প্রতিক সিরিজগুলোতে বাংলাদেশ জয় পেলেও সেসব জয়ে আনন্দের উপকরণ তেমন বেশি ছিল না। শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়টিকে তাই আলাদা করে রাখতেই হয়—অনেক দিন পর কোনো জয়ে সত্যিই মন ভরে গেছে।

মুস্তাফিজুর রহমান ছিলেন অনন্য। শুধু পরিসংখ্যান দেখলে বোঝা যাবে না, তার বোলিং কতটা নিখুঁত ছিল। স্লোয়ার-কাটারের পাশাপাশি শনিবার পেস-অন ডেলিভারিও নিখুঁতভাবে করেছেন। বাড়তি বাউন্স আদায় করেছেন, গতির মিশ্রণ করেছেন দুর্দান্তভাবে। তার শৈল্পিক বোলিং না থাকলে হয়তো রান দাঁড়াত ১৮০। টানা কয়েক ম্যাচ ধরেই তিনি শান্ত থেকে নিজের কাজ করে যাচ্ছেন-এ মুহূর্তে বাংলাদেশের একমাত্র প্রকৃত বিশ্বমানের টি-টোয়েন্টি ক্রিকেটার।

শেখ মেহেদি হাসান ছিলেন কৌশলগত দিক থেকে অপরিহার্য। শ্রীলঙ্কার টপ অর্ডারে চার বাঁহাতি ব্যাটার থাকায় তার ভূমিকা ছিল বড়। দাসুন শানাকা পাঁচে নেমে পাল্টা দেওয়ার চেষ্টা করলেও, মেহেদির বোলিং ম্যাচে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।

অন্যদিকে শরিফুল ইসলামকে নেয়া হয়েছিল বাঁহাতি ম্যাচ-আপের কৌশল হিসেবে। তবে শরিফুল এখন রিদমের বাইরে এবং নতুন কিছু যোগ করতে পারেননি। রিদমে থাকলে হয়তো পুষিয়ে দিতে পারতেন, কিন্তু আপাতত তা হয়নি। তবুও এটিকে ব্যর্থ কৌশল বলা যায় না, কারণ ঝুঁকি নিলে কখনো কাজে লাগে, কখনো লাগে না।

ব্যাটিংয়ে শুরুতে তানজিদ হাসান আবারও থুশারার শিকার। ছয় ইনিংসে চারবার আউট, তার মধ্যে তিনবার বোল্ড—এটা শুধু টেকনিক্যাল দুর্বলতা নয়, বরং মানসিক লড়াইয়ে হেরে যাওয়া। তিনি মরিয়া হয়ে ক্রিজ ছেড়ে আক্রমণ করতে গিয়ে বরং বিপদ ডেকে এনেছেন।

লিটন দাস দারুণ শুরু করেছিলেন। তবে যে শটে আউট হলেন, তা হতাশাজনক। প্রতিপক্ষের সেরা বোলারের প্রথম ওভারে ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজনই ছিল না।অন্যদিকে তৌহিদ হৃদয় কিছুটা স্বস্তি দিয়েছেন। অনেক সমালোচনা, ট্রল, দোষারোপ পেরিয়ে তিনি নিজেকে ফিরে পাওয়ার ইঙ্গিত দিলেন। তার বেস, শটের শেইপ—সব কিছু ঠিকঠাক ছিল। এই ছন্দ যদি ধরে রাখতে পারেন, দলের মিডল অর্ডার সম্পূর্ণ ভিন্ন রূপ পাবে।

কিন্তু দিনের নায়ক ছিলেন সাইফ হাসান। শুরুতেই থুশারাকে পাল্টা আক্রমণ করে রান তাড়ার চাপ কমিয়েছেন। তার ব্যাটিং ছিল যেন ভিডিও গেমের মতো—যখন যা দরকার, তাই করেছেন। শুধু হাসারাঙ্গার বিপক্ষে স্লগ শটটি অপ্রয়োজনীয় ছিল। তবু তার সাহসী ব্যাটিং বাংলাদেশের জয়যাত্রাকে সহজ করেছে।

তার খেলা কয়েকটি শটের মধ্যে বিশেষভাবে চোখে লেগেছে একটি—লেগ-মিডলের অফ কাটার, যেখানে খুব বেশি ব্যাকলিফট না থাকা সত্ত্বেও কবজির জোরে যে টাইমিং করলেন, তা দীর্ঘদিন মনে থাকবে।

সব মিলিয়ে, এই জয় শুধু পরিসংখ্যানের জন্য নয়, আত্মবিশ্বাসের জন্যও বড় প্রাপ্তি। আসল এশিয়া কাপ এখনই শুরু হলো। সামনে বুধবার ভারত ও বৃহস্পতিবার পাকিস্তানের সঙ্গে টানা ম্যাচ, সূচি কঠিন। তবুও এই জয়ের পর ফাইনালের স্বপ্ন আঁকতেই পারে বাংলাদেশ।

খেলাধুলা এর আরও খবর
`ক্রীড়াবান্ধব জেলা ক্রীড়াসংস্থা গড়তে ক্রীড়া সাংবাদিকদের সহযোগিতা কামনা’

`ক্রীড়াবান্ধব জেলা ক্রীড়াসংস্থা গড়তে ক্রীড়া সাংবাদিকদের সহযোগিতা কামনা’

গাজার শিশুদের জন্য হামজাদের দেড় কোটি টাকা অনুদান

গাজার শিশুদের জন্য হামজাদের দেড় কোটি টাকা অনুদান

মাহা-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

মাহা-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

শান্তিগঞ্জে এনপিএল’র জমকালো উদ্বোধন

শান্তিগঞ্জে এনপিএল’র জমকালো উদ্বোধন

সর্বশেষ সংবাদ
আমেরিকায় ডেমোক্রেটিক ঢেউয়েও মচকাবেন না ট্রাম্প!
আমেরিকায় ডেমোক্রেটিক ঢেউয়েও মচকাবেন না ট্রাম্প!
ছাতকে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
ছাতকে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
বালাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতি সভা
বালাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতি সভা
জিয়াপুর-বারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
জিয়াপুর-বারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত 
কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত 
মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক
নবীগঞ্জের ১৫ হাওরে আমন-আউশের বাম্পার ফলন
নবীগঞ্জের ১৫ হাওরে আমন-আউশের বাম্পার ফলন
আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করেছে সিসিক :মতবিনিময় সভায় প্রশাসক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করেছে সিসিক :মতবিনিময় সভায় প্রশাসক
শ্রমিকদের পাওনা আদায়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে ক্ষতি বাড়বে: জামায়াত আমীর
শ্রমিকদের পাওনা আদায়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে ক্ষতি বাড়বে: জামায়াত আমীর
ধর্মপাশায় জরাজীর্ণ ভবনে পাঠদান
ধর্মপাশায় জরাজীর্ণ ভবনে পাঠদান
হাম ও ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর
কুয়েতে ৫ বাংলাদেশি গ্রেফতার
কুয়েতে ৫ বাংলাদেশি গ্রেফতার
কিউএস র‌্যাঙ্কিংয়ে শাবিসহ দেশের ৫২ বিশ্ববিদ্যালয়
কিউএস র‌্যাঙ্কিংয়ে শাবিসহ দেশের ৫২ বিশ্ববিদ্যালয়
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top