জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

শাকসুর নির্বাচন কমিশন গঠন


প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৫, ৮:৪৬:১৯ অপরাহ্ন


স্টাফ রিপোর্টার : অবশেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন পরিচালনায় ১৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিতে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন। গতকাল সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ‘প্রশাসনিক ভবন-১’ এর সামনে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরীর উপস্থিতিতে কমিটির ঘোষণা করেন রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।

কমিটিতে নির্বাচন কমিশনার হিসেবে ১২ জন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনার দায়িত্ব পেয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলোজি বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, সিভিল অ্যান্ড এনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মিছবাহ উদ্দিন, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী, বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল জলিল, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার, আর্কিটেকচার বিভাগের স্থপতি ইফতেখার রহমান ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া।ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী বলেন, নির্বাচন কমিশন শাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে। নির্বাচন কমিশনই শাকসুর রোডম্যাপ ঘোষণাসহ যাবতীয় বিষয় দেখবেন। আমরা চাই একটি উৎসবমুখর পরিবেশে শাকসু নির্বাচনে যেন শিক্ষার্থীরা অংশ নিতে পারে।

এর আগে গত ১৯ অক্টোবর শাকসু নির্বাচনের দাবিতে আয়োজিত মানববন্ধন থেকে প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয় সাধারণ শিক্ষার্থীরা। ঘোষিত সময়সীমা অনুযায়ী নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রশাসনের টনক না নড়ায় গত বুধবার (২২ অক্টোবর) দুপুরে প্রশাসনিক ভবনের সামনে লাগাতার ধর্মঘট কর্মসূচী শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। পরে বিকেলে বিশ^বিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সাজেদুল করিম শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে ২৭ অক্টোবর শাকসুর রোডম্যাপ ও নির্বাচন কমিশন গঠনের কথা জানান। পরে প্রো-ভিসির আশ^াসে অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে শিক্ষার্থীরা।

শাকসু নির্বাচনের কমিশন গঠন করায় দীর্ঘ ২৮ বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন। শাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। সর্বশেষ ১৯৯৭ সালে শাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রচ্ছদ এর আরও খবর
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট

সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট

সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০

এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার

এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার

সর্বশেষ সংবাদ
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top