জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

বিশ্বব্যাপী স্বর্ণের চাহিদায় নতুন রেকর্ড


প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৫, ৯:৫৪:৪৮ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : বিশ্বব্যাপী স্বর্ণের চাহিদা এ বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) নতুন রেকর্ড ছুঁয়েছে। আগের বছরের একই প্রান্তিকের তুলনায় স্বর্ণের মোট চাহিদা বেড়েছে ৩ শতাংশ—এমন তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডবিøউজিসি)।

বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি জানায়, ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) লেনদেনসহ মোট স্বর্ণের চাহিদা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৩ টন, যার বাজারমূল্য প্রায় ১৪৬ বিলিয়ন ডলার।ডবিøউজিসির মতে, এই প্রবৃদ্ধির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিনিয়োগ খাতে স্বর্ণের চাহিদা বৃদ্ধি, যা তৃতীয় প্রান্তিকে দাঁড়িয়েছে ৫৩৭ টনে। ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন ডলারের দুর্বলতাই এই বৃদ্ধিকে সহায়তা করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের প্রথম নয় মাসে মোট স্বর্ণের চাহিদা বেড়েছে ১ শতাংশ, যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭১৭ টনে। এর আর্থিক মূল্য প্রায় ৩৮৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৪১ শতাংশ বেশি।এ সময়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোও স্বর্ণ ক্রয়ে সক্রিয় ভূমিকা রেখেছে। তৃতীয় প্রান্তিকে তারা মোট ২২০ টন স্বর্ণ ক্রয় করেছে, যা দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ২৮ শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি।

প্রথম নয় মাসে কেন্দ্রীয় ব্যাংকগুলোর মোট স্বর্ণ ক্রয় ছিল ৬৩৪ টন। যদিও এটি গত তিন বছরের তুলনায় কিছুটা কম, তবে ২০২২ সালের আগের সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। অন্যদিকে, গয়না খাতে স্বর্ণের বৈশ্বিক চাহিদা ১৯ শতাংশ হ্রাস পেয়েছে।

ডবিøউজিসি জানায়, প্রযুক্তি খাতেও স্বর্ণের চাহিদা সামান্য কমেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে চাহিদা বাড়লেও, যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি ও স্বর্ণের উচ্চমূল্য এই খাতে নেতিবাচক প্রভাব ফেলেছে।

শেষ পাতা এর আরও খবর
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক

ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

সর্বশেষ সংবাদ
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top