শাবিতে ইউনিভার্সিটি টিচার্স লিংকের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৫, ৮:১৩:৪৮ অপরাহ্ন

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার সন্ধা ৭টায় নতুন সোশাল সাইন্স ভবনের টিচার্স লাউঞ্জে আনুষ্ঠানিকভাবে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ইউটিএল দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন।
২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন ইউটিএল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব অধ্যাপক ড. মুহাম্মদ সাইফুল ইসলাম। কমিটির অন্যরা হলেন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ওয়াহিদুজ্জামান, যুগ্ম সদস্য সচিব সহকারী অধ্যাপক মো. আশরাফ হোসেন, সদস্য অধ্যাপক ড. রহমত আলী, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. মোহাম্মদ ওহিদ উল্লাহ, অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হাসনাত, অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম, অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল হান্নান প্রধান, অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ, অধ্যাপক ড. মো. মাসুদ সরকার, অধ্যাপক তাজমুন্নাহের, অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী, অধ্যাপক ড. মো. আসরাফুল জাহান, সহযোগী অধ্যাপক ড. আমিনা খাতুন, অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক, প্রভাষক আজমেরী সুলতানা ও প্রভাষক সুমাইয়া তাসনিম প্রমুখ। শিক্ষকরা জানান, এই প্ল্যাটফর্মের লক্ষ্য হবে একাডেমিক পরিবেশ উন্নয়ন, গবেষণায় সহযোগিতা এবং নীতিনির্ধারণে সক্রিয় ভূমিকা রাখা।





