শাবিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৫, ৮:৪৯:০৬ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী কর্মকর্তাদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মুহাম্মদ মতিউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।দোয়া মাহফিলে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি






