বৈশাখী যুব কল্যাণ পরিষদের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫৯:১৬ অপরাহ্ন
বৈশাখী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে প্রবাসী সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠান রোববার অনুষ্ঠিত হয়েছে। বরইকান্দি ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সার্বিক সহযোগিতায় দক্ষিণ সুরমার পাসপোর্ট অফিস সংলগ্ন একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলামিস্ট আফতাব চৌধুরী।
বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা সাহেদ মোশারফ এর সভাপতিত্বে ও বৈশাখী যুব কল্যাণ পরিষদের সভাপতি মো. সাহেদ আহমদ শান্তর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৈশাখী যুব কল্যাণ পরিষদের পৃষ্ঠপোষক আকতার রশিদ চৌধুরী ও বাউল সাধক মনিবুর রহমান সরকার (মনি মিয়া), পরিষদের উপদেষ্টা যথাক্রমে সাংবাদিক কবির আহমদ, সাংবাদিক কাইয়ুম উল্লাস, মো. সোহেল রানা, বরইকান্দি ইউনিয়নের সাবেক মেম্বার মো. মকসুদ, বরইকান্দি নতুন জামে মসজিদের মোতাওল্লি ফখরুল ইসলাম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ-সভাপতি শিপন আহমদ (মদরিছ), লোকমান আহমদ, সুহেল আহমদ খান, ফারহানা মুক্তাদির, রুকনে আলম চৌধুরী, রফিক মিয়া, দিলাল আহমদ, বাউল শিল্পী লাল মিয়া, আকবর আলী ও জাহেদ আহমদ।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কলিম শাহ শিল্পী গোষ্ঠির সভাপতি আবুল আজাদ, যুক্তরাজ্য প্রবাসী নবীন সিদ্দিক, পরিষদের উপদেষ্টা গীতিকার শাহ মো. আছাব আলী, যুক্তরাজ্য প্রবাসী মো. রায়হান আলম, পর্তুগাল প্রবাসী মো. মনোয়ার হোসেন আবু।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পরিষদের উপদেষ্টা এম এ আলী জালালাবাদী। দোয়া পরিচালনা করেন পরিষদের ধর্ম সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম সুরকী। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথি ও আয়োজকবৃন্দ। বিজ্ঞপ্তি





