সমাজের প্রতিস্তরে রমজানের শিক্ষাকে ছড়িয়ে দিতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫৮:১১ অপরাহ্ন

সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, মাহে রমজান হচ্ছে কোরআন নাযিলের মাস। আত্মসংযমের এই মাস আমাদেরকে মানবতার কল্যাণে কাজ করার শিক্ষা দেয়। আমাদেরকে সমাজের প্রতিটি স্তরে রমজানের শিক্ষাকে ছড়িয়ে দিতে হবে। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষজন যাতে দু’মুঠো খেয়ে ইফতার ও সেহরী খেয়ে রোজা পালন করতে পারে সে দিকে আমাদেরকে নজর দিতে হবে এবং সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে হবে। বুধবার বিকেলে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নস্থ ইয়াহইয়া কনভেনশন সেন্টারে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।
ইউনিয়ন জামায়াতের আমীর গিয়াস উদ্দিন সাদীর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল ওয়াদুদ সোবাহদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল মুকসিত আক্তার ও বায়তুলমাল সম্পাদক আশিকুর রহমান। আরো বক্তব্য রাখেন, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি কামাল আহমদ, ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল হেকিম ও মাষ্টার ওয়ায়েছ মিয়া প্রমূখ। উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি






