জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

দ্রুত সময়ের মধ্যে হাওরে বাঁধের কাজ শেষ করতে হবে : এমপি কয়ছর 


প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৬, ৮:০৭:০৮ অপরাহ্ন

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জ-৩ আসনের এমপি কয়ছর এম আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবার আগে কৃষিকে বেশি প্রাধান্য দিয়েছেন। তাই কৃষিতে কোন সমস্যা আছে কি না, তা দেখতে সুনামগঞ্জের হাওরে পানিসম্পদ মন্ত্রীকে পাঠানো হয়েছে। তিনি বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে কোন গাফিলতি মেনে নেবো না। দ্রুত সময়ের মধ্যে হাওরে বাঁধের কাজ শেষ করতে হবে। শুধু তাই নয়, হাওরের ফসল রক্ষায় বেড়িবাঁধ ব্যতীত অন্য কোন উপায়ে স্থায়ীভাবে সমস্যার সমাধান করতে হবে। যাতে করে প্রতি বছর বাঁধ নির্মাণ করতে না হয়। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করুন। সব সময় সাহসের সাথে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা লিখুন।
সোমবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সর্ববৃহত নলুয়ার হাওরের পশ্চিমপ্রান্ত ভূরাখালি গ্রাম এলাকায় অবস্থিত ৪, ৫, ৬ ও ৭নং পিআইসি প্রকল্পের ফসল রক্ষা বেড়িবাঁধ পরিদর্শনকালে ও স্থানীয় ভূরাখালি বাজারে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান ও হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম বকুল, কৃষক নেতা সাইদুর রহমান, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, জগন্নাথপুর উপজেলা পাউবো কর্মকর্তা শেখ ফরিদ, সাবেক ইউপি সদস্য রণধীর কান্তি দাস রান্টু, সাবেক ইউপি সদস্য আহমদ আলী, ইউপি সদস্য লিলু মিয়া প্রমূখ।
এ সময় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, বিএনপি নেতা আবদুস সোবহান, আবুল হাশিম ডালিম, রুহেল আহমদ, সাংবাদিক শহীদ নুর আহমদ, সাংবাদিক তৈয়বুর রহমান, ইউপি সদস্য অনিল চন্দ্র দাস, রুবেল আহমদ, মফিজুর রহমান, আলামিন সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ জানান, জগন্নাথপুর উপজেলায় উৎপাদিত আগামী বোরো ফসল অকাল বন্যার কবল থেকে রক্ষায় ৩৭টি পিআইসি কমিটির মাধ্যমে ১৮ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ ও মেরামত করা হয়েছে। এ পর্যন্ত ৮৩ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে শতভাগ কাজ শেষ হয়ে যাবে।
এর আগে ভূরাখালি গ্রামে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের বাসায় কিছুক্ষণ অবস্থান করেন এমপি কয়ছর এম আহমদ। এ সময় সাবেক বর্ষীয়ান নেতা সামাদ আজাদের রাজনৈতিক বর্নাঢ্য জীবন নিয়ে স্মৃতিচারণ করা হয়।

শেষ পাতা এর আরও খবর
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক

ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

সর্বশেষ সংবাদ
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন
কবে ফিরবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? আলো-আঁধারির খেলায় বিপর্যস্ত জনজীবন
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top