ব্যারিস্টার নাজির ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৬, ৯:২৬:২৮ অপরাহ্ন

পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে নগরীর ফাজিল চিস্ত আবাসিক এলাকায় শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী অসহায় মানুষের হাতে তুলে দেন সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূর। এসময় তিনি বলেন, ব্যারিস্টার নাজির আহমদের মতো সমাজের অন্য বিত্তবানদেরও অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। তাদের পাশে দাঁড়াতে হবে। বিত্তবানরা এগিয়ে আসলে সমাজ থেকে দারিদ্র দূরীকরণ হবে। একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হবে। তিনি এই মহতি উদ্যোগের জন্য ব্যারিস্টার নাজির আহমদকে ধন্যবাদ জানান।
বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদ আর্তমানবতার সেবায় ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। বিজ্ঞপ্তি






