র্যাবের অভিযানে হতা মামলার আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৬, ৯:১০:৪৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : র্যাব-৯ এর অভিযানে বিয়ানীবাজারের মো. ফাহিম হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম আনহার রাজা চৌধুরী রনি প্রকাশ ওরফে কুত্তা রনি (৩৩)। বুধবার রাত ১১টার দিকে উপজেলার চারাখাই বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বিয়ানীবাজার থানার চারখাই (ঘোড়াঘাট) এলাকার আলী রাজা চৌধুরীর ছেলে।
র্যাব জানায়, নিহত মো. ফাহিম সিলেট জেলার শাহপরাণ (রহঃ) থানাধীন ছড়ারপাড় এলাকার বাসিন্দা মোঃ হারুন রশিদের ছেলে। গত বছরের ১০ নভেম্বর বিকেল আনুমানিক ৫টার দিকে পূর্ব শত্রুতার জেরে ১নং বিবাদীর নেতৃত্বে অন্যান্য বিবাদীরা ধারালো দা, রামদা, চাইনিজ কুড়াল, ডেগার, জিআই পাইপ ও লোহার রড নিয়ে ভিকটিমের পথরোধ করে। ভিকটিম আক্রমণের সময় গুরুতর আহত হন এবং প্রাথমিক চিকিৎসার পর ঢাকা রেফার করা হলে পরবর্তীতে সিলেটের পথে রাত আনুমানিক ৩টায় তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনার পর ভিকটিমের পিতা শাহপরাণ (রহঃ) থানায় মামলা দায়ের করেন।
র্যাব-৯ জানায়, গ্রেফতারকৃত রনিকে পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য শাহপরাণ (রহঃ) থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য র্যাবের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।





