বিদেশ পাঠানোর নামে প্রতারণা, যুবক আটক
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৬, ৯:৫৯:৩৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : বিদেশ পাঠানোর নামে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃস্পতিবার দুপুরে প্রতারণার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়। আটককৃতের নাম আব্দুল করিম (৩০)। সে ওসমানীনগর উপজেলার খাপন গ্রামের আব্দুল্লাহ’র ছেলে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, আটক আব্দুল করিম সিলেটের বিশ্বনাথের জানাইয়া নোয়াগাঁও গ্রামের বাসিন্দা মামলার বাদী মো.রাজু মিয়ার কাছ থেকে জেরন গ্রুপের মাধ্যমে স্পাউজ ভিসায় যুক্তরাজ্য পাঠনো কথা বলে প্রতিশ্রুত দিয়ে কয়েক কিস্তিতে ৪৫ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেন। কিন্তু টাকা নেওয়ার পর নানা টালবাহানা করতে থাকেন তিনি। একপর্যায়ে তিনি টাকা ফেরত দিতে সম্মত হন এবং কয়েক কিস্তিতে প্রায় ৩০ লাখ টাকার মতো ফেরত দেন। কিন্তু এরপর গত কয়েক মাস ধরে টাকা ফেরত চাইলে রাজুকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি ও মামলায় ভয় দেখায়। করিমের কাছ টাকা পেতে ইতিবাচক কোনো সাড়া না পাওয়ায় রাজু সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে দুইজনের নাম উল্লেখ করে প্রতারণার একটি মামলা দায়ের করেন। মামলা (নং সিআর-৮৬১/২০২৫) দায়ের করেন। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ অভিযান শুরু করে।
মামলা আসামীরা হলেন- আব্দুল করিম ওসমানীনগর উপজেলার খাপন গ্রামের আব্দুল্লাহ’র ছেলে, রাশেদ আহমদ রবিন কোতোয়ালী থানা এলাকার শাহজালাল উপশহরের গার্ডেন টাওয়ারের মো.জয়নাল আবেদিনের ছেলে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সিলেট কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনুল জাকির খান বলেন, ‘প্রতারণার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল করিমকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।




