শাবির পদার্থ বিজ্ঞান বিভাগের নতুন বিভাগীয় প্রধান ড. হান্নান
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৬, ৮:৪২:৪৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পদার্থ বিজ্ঞান বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আবদুল হান্নান। তিনি বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহ আলমের স্থলাভিক্ত হবেন। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশে এই নিয়োগ দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহ আলমের দায়িত্বের মেয়াদ আগামী ১৮ মার্চ শেষ হবে বিধায় একই বিভাগের পরবর্তী জ্যেষ্ঠ অধ্যাপক ড. আবদুল হান্নানকে বিশ্ববিদ্যালয় আইনের ২৯ (২) এবং প্রথম সংবিধির ৪ (২) ধারা অনুযায়ী পরবর্তী ৩ বছরের জন্য উক্ত বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ প্রধান করা হলো। তাঁর এ নিয়োগ ১৯ মার্চ ২০২৬ থেকে কার্যকর হবে। তিনি বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন।




