জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

কোম্পানীগঞ্জে পাথরখেকো বাহিনীর হামলায় ৫ পুলিশ আহত


প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৬, ৮:৪৩:১৯ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা থেকে অবৈধ পাথর পরিবহনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনার সময় কালা বাহিনীর হামলায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে পিএসআই রায়হান উদ্দিন নোমানের অবস্থা গুরুতর বলে জানায় পুলিশ। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। এসময় ৪ রাউন্ড গুলি ছুঁড়ে বিজিবি।
পুলিশ জানায়, শাহ আরেফিন টিলা থেকে অবৈধভাবে পাথর পরিবহনের বিরুদ্ধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার ও ৪৮ বিজিবি এর টু-আইসি মেজর নুরুল হুদার নেতৃত্বে পুলিশ এবং বিজিবি যৌথ অভিযান পরিচালনা করে। এসময় বেশ কয়েকটি মামলায় এজাহার ও ওয়ারেন্টভুক্ত দুর্ধর্ষ আসামি শাহ আরেফিন টিলার মাজার ধ্বংসের হোতা জালিয়ারপাড় গ্রামের কালা মিয়াকে ধরতে অভিযান পরিচালনা করা হয়। এসময় কোম্পানীগঞ্জ থানার পিএসআই রায়হান উদ্দিন নোমান কালা মিয়াকে তার নিজ ঘরে আটক করে হাতে হ্যান্ডকাফ পড়ান। তার ঘর থেকে বের হওয়ার সময় কালা মিয়ার ভাই ভাতিজারা পুলিশের উপর হামলা করে কালা মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়। তখন তাদের দেশীয় অস্ত্রের আঘাতে ৫ পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে পিএসআই রায়হান উদ্দিন নোমান মাথায় গুরুতর আঘাত পান। পরে বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪ রাউন্ড গুলি ছুঁড়ে। এসময় অবৈধভাবে পাথর পরিবহনের দায়ে ৩৯টি ট্রাক্টর ও ৫ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, বাহাদুরপুর গ্রামের মৃত সাফী গাজীর ছেলে জাহাঙ্গীল গাজী (৩৮), ছনবাড়ী গ্রামের আজিজুর রহমানের ছেলে মো. বিল্লাল (৩০), নতুন জালিয়ারপাড় গ্রামের আ. মতিনের ছেলে মাসুক মিয়া (৩৫), পুরান নোয়াকোট গ্রামের আছমত আলীর ছেলে ছালিক মিয়া (২০), নালারপাড় গ্রামের মৃত শুক্কুর আলীর স্ত্রী ও কালা মিয়ার মা রুপজান (৬৫)। এদিকে, আহত পিএসআই রায়হান উদ্দিন নোমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্য ৪ পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়ে বেডরেস্টে রয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী কর্তৃক কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও স্থানীয় জনগণের মধ্যে মতবিনিময়কালে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন বিষয়ে জিরো টলারেন্স ঘোষণার পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের নেতৃত্বে পুলিশ ও বিজিবি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে শাহ আরেফিন টিলা এলাকা ও আশপাশ হতে অবৈধ পাথর বোঝাই ৩৯টি মাহিন্দ্র ট্রাক্টর ও ট্রাক্টরে রক্ষিত আনুমানিক ৭০০০ ঘনফুট পাথর এবং ২৩০ ঘনফুট বালু জব্দ করা হয়। এসময় ৫ জনকে আটক করা হয়েছে। তাছাড়া কালা মিয়াকে ধরার সময় পুলিশের উপর হামলা করায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এবিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আসামিদের কোর্টে প্রেরণ করা হবে এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের প্রতি সরকারী কাজে বাধা প্রদান করায় একটি মামলা ও খনিজসম্পদ উন্নয়ন আইনে আলাদা আরেকটি মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান ওসি।

শেষ পাতা এর আরও খবর
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক

ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

সর্বশেষ সংবাদ
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
জেলা পরিষদ প্রশাসকের সাথে জমিয়তের সৌজন্য সাক্ষাত
জেলা পরিষদ প্রশাসকের সাথে জমিয়তের সৌজন্য সাক্ষাত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top