জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

সাইফুর রহমানের প্রচেষ্টায় অর্থনীতির মজবুত ভিত্তি তৈরি হয়েছিল : শাবি ভিসি


প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৬, ৭:৩৭:৪২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : মূল্য সংযোজন কর (ভ্যাট) চালু করে সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমান দেশের অর্থনীতির মজবুত ভিত্তি তৈরি করে দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। তিনি বলেন, ১৯৯১ সালে বিএনপি সরকারের আমলেই দেশে মুক্ত বাজার অর্থনীতি চালু হয়। আমাদের অর্থনীতির আজকের শক্তিশালী অবদানের পেছনে মূল অবদান এই অঞ্চলের কৃতি সন্তান, প্রখ্যাত অর্থনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের। সেই ধারা অনুসরণ করে বর্তমান সরকার দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, আমাদের স্বাধিকার আন্দোলনের প্রথম আঘাত এসেছিল ভাষার ওপর। আমি আজ গভীর শ্রদ্ধার সাথে মজলুম জননেতা মাওলানা ভাসানীকে স্মরণ করছি। ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, মাওলানা ভাসানী একাধিকবার শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু তিনি তা করেননি। এমনকি ৭ মার্চের ভাষণে দেশবাসীর প্রত্যাশা থাকলেও সেখানে স্বাধীনতার স্পষ্ট ঘোষণা আসেনি।
তিনি আরও বলেন, ২৫শে মার্চ কালরাত্রিতে পাকিস্তানের বর্বর সামরিক জান্তারা যখন দেশজুড়ে নৃশংস আক্রমণ চালায়, তখন জাতি নেতৃত্বশূন্য হয়ে দিশেহারা হয়ে পড়েছিল। এমনি এক চরম ক্রান্তিকালীন পরিস্থিতিতে দেশ ও বহির্বিশ্বের প্রেক্ষাপট বিবেচনা করে অসীম সাহসিকতার পরিচয় দেন তৎকালীন চৌকস সেনা অফিসার মেজর জিয়াউর রহমান। ২৬শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তাঁর দেওয়া স্বাধীনতার ঘোষণার মাধ্যমেই এ দেশের সাধারণ মানুষ চূড়ান্ত সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার দিকনির্দেশনা পায়। তিনি কেবল ঘোষণাই দেননি, বরং সম্মুখ সমরে বীরত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. মাহবুবুর রশিদের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মখলিছুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস-এর ডিন অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম,লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফারুক মিয়া, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. সালমা আখতার, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক মুহঃ মিজানুর রহমান, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবুল হক, গণিত বিভাগের অধ্যাপক মো. মতিয়ার রহমান, প্রধান প্রকৌশলী ও আইইবির সিলেট অঞ্চলের সভাপতি মো. জয়নাল ইসলাম চৌধুরী, অতিরিক্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী, অতিরিক্ত রেজিস্ট্রার ফয়ছল আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদনান মোহন সহ- সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা প্রমুখ।

শেষ পাতা এর আরও খবর
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক

ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

সর্বশেষ সংবাদ
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
জেলা পরিষদ প্রশাসকের সাথে জমিয়তের সৌজন্য সাক্ষাত
জেলা পরিষদ প্রশাসকের সাথে জমিয়তের সৌজন্য সাক্ষাত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top