মাদ্রাসায় চালু হচ্ছে বাণিজ্য বিভাগ
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৬, ৭:৫৭:৪৮ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় বাণিজ্য বিভাগ চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য প্রাথমিকভাবে চারটি বিষয় চালু করা হতে পারে। অবুধবার (১ এপ্রিল) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় শিক্ষাক্রম কমিটির (এনসিসি) সভা সূত্রে জানা গেছে, মাদ্রাসার বাণিজ্য বিভাগ চালু হলে চারটি বিষয় যুক্ত করা হতে পারে। বিষয়গুলো হলো- অ্যাকাউন্টিং, ফিন্যান্স, মার্কেটিং ও ম্যানেজমেন্ট। সংশ্লিষ্টরা জানান, নৈতিকতা সম্পন্ন দক্ষ উদ্যোক্তা তৈরির জন্য প্রাথমিকভাবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে থেকেই মাদ্রাসায় বাণিজ্য বিভাগ চালুর আলোচনা ছিল। অবেশেষে সেই উদ্যোগ চূড়ান্ত হতে যাচ্ছে।




