মেজরটিলার প্রবীণ মুরব্বি লাল মিয়ার ইন্তেকাল : এডভোকেট জুবায়েরের শোক
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৬, ৯:৩৮:৩৯ অপরাহ্ন

সিলেট নগরীর মেজরটিলা মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লি, বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব, মাওলানা কবির আহমদ ও মাওলানা সাজ্জাদ আনসারীর পিতা হাজী লাল মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি বুধবার (৮ এপ্রিল) ভোরে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ৫ ছেলে ৬ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ বুধবার বাদ যোহর মোহাম্মদপুর মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের বড় ছেলে মাওলানা কবির আহমদ।
এডভোকেট জুবায়েরের শোক
সিলেট নগরীর মেজরটিলা মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লি, বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব হাজী লাল মিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোকবার্তায় এডভোকেট জুবায়ের বলেন, হাজী লাল মিয়া ছিলেন একজন পরহেযগার ও শালিস ব্যক্তিত্ব। তিনি সর্বদা আর্ত মানবতার কল্যাণ ও ইসলামের কল্যাণে নিয়োজিত রেখেছেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসী একজন প্রবীণ অভিভাবকতুল্য মুরব্বীকে হারালো। আল্লাহ পাক তাঁকে ক্ষমা করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন। বিজ্ঞপ্তি





